Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ৩০ মে ২০২৬
আপডেট: ০৮:১৪, ৩০ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ৩০ মে ২০২৬
আপডেট: ০৮:১৪, ৩০ মে ২০২৬
আরও খবর
লেবাননে ইসরায়েলি সেনাদের ‘হাত বাঁধা’ : সাবেক প্রধানমন্ত্রী বেনেত
৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করে যুদ্ধে ইরান জয়ী
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত আরও ৩২, সংকটে শান্তি আলোচনা
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে দিতে চায় ইসরায়েল
নেতানিয়াহুকে আর রাজনীতিতে চান না অধিকাংশ ইসরায়েলি

গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আসলে কী?

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ৩০ মে ২০২৬
আপডেট: ০৮:১৪, ৩০ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ৩০ মে ২০২৬
আপডেট: ০৮:১৪, ৩০ মে ২০২৬
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : এএফপি

দুই বছর ধরে অবিরাম বোমাবর্ষণ ও স্থল আক্রমণের পর, ২০২৫ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা শান্তি পরিকল্পনা স্বাক্ষরের মাধ্যমে গাজায় ইসরায়েলের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেছে বলে মনে হয়েছিল। চুক্তির শর্তানুযায়ী ইসরায়েলি বাহিনীর ভূখণ্ডটির ৫৮ শতাংশের নিয়ন্ত্রণ বজায় রাখার কথা থাকলেও, বাস্তবে তা ঘটেনি। উল্টো ‘যুদ্ধবিরতি’র মাঝেই গাজার ছিটমহলটিতে প্রতিদিন হামলা চালিয়ে অন্তত ৯২২ জনকে হত্যা করার পাশাপাশি গাজার আরও ১১ শতাংশ ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল।

গাজা নিয়ে ইসরায়েলের বর্তমান ও দীর্ঘমেয়াদি আসল পরিকল্পনাটি কী, তা সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বক্তব্যে পরিষ্কার হয়ে উঠেছে। তথ্য ও বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েলের মূল পরিকল্পনাগুলো নিচে তুলে ধরা হলো :

ধাপে ধাপে পুরো গাজা দখল

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা করেছেন, ইসরায়েল গাজায় আরও ভূখণ্ড দখল করবে। একটি সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বর্তমানে হামাসকে কোণঠাসা করছি; আমরা এখন গাজা উপত্যকার ৬০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করি। আমরা আগে ৫০ শতাংশে ছিলাম।’ সম্মেলনে যখন ভিড়ের মধ্য থেকে কেউ পুরো ‘১০০ শতাংশ’ দখলের দাবি জানায়, তখন নেতানিয়াহু বলেন, ‘চলুন ধাপে ধাপে এগোই। প্রথমত, ৭০ শতাংশ। চলুন ওটা দিয়েই শুরু করি। বাকিদের ব্যাপারটা আমরা পরে সামলাব।’ স্যাটেলাইট তথ্য অনুযায়ী, ইসরায়েল ইতোমধ্যে গাজায় অন্তত ৩২টি সামরিক ফাঁড়ি ও একটি স্থল প্রতিবন্ধক স্থাপন করে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় দেশত্যাগ’ বা জাতিগত নির্মূল

গাজার ভূখণ্ড ক্রমাগত সংকুচিত করে ফেলার পর সেখানকার ফিলিস্তিনি জনসংখ্যা কীভাবে টিকে থাকবে, তা নিয়ে জাতিসংঘসহ মানবিক সংস্থাগুলো গভীরভাবে উদ্বিগ্ন। তবে ইসরায়েলের পরিকল্পনা অত্যন্ত স্পষ্ট। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি এক বিবৃতিতে লিখেছেন, ‘গাজা থেকে স্বেচ্ছায় দেশত্যাগের পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে, সবকিছুই সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে।’ ইসরায়েলি সরকারের শীর্ষ মন্ত্রীরা প্রায়ই এই ‘স্বেচ্ছায় দেশত্যাগ’ শব্দবন্ধটি ব্যবহার করেন, যার প্রকৃত অর্থ হলো গাজা থেকে ফিলিস্তিনিদের সম্পূর্ণভাবে জাতিগত নির্মূল করা।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সংযুক্তিকরণ

আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধ্যাপক মাইকেল বেকারের মতে, ইসরায়েলের চূড়ান্ত পরিকল্পনা যদি সমগ্র গাজা উপত্যকার ওপর স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়, তবে সেটি হবে সম্পূর্ণ ‘বেআইনি সংযুক্তিকরণ’। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজেI) মতানুযায়ী, বলপূর্বক এভাবে ভূখণ্ড দখল করা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার এই পরিকল্পনা জোরপূর্বক বাস্তুচ্যুতি ও ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকারের ওপর বড় আঘাত।

বিশ্ববাসীর নজর আড়াল ও যুক্তরাষ্ট্রের নীরবতা

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ৭২ হাজার ৮১৯ জন মানুষকে হত্যা করেছে এবং ২০২৫ সালের মধ্যে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে জীবনধারণের সব অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। তা সত্ত্বেও কোনো বড় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়নি ইসরায়েলকে। মার্কিন যুক্তরাষ্ট্রও ইসরায়েলের এই ভূখণ্ড সম্প্রসারণের বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে, যার ফলে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ছিটমহলটির প্রায় দুই-তৃতীয়াংশে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার রুদ্ধ হয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মনোযোগ এখন গাজা থেকে সরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসনের দিকে চলে গেছে। আর এই সুযোগটিকেই পুরোপুরি কাজে লাগিয়ে গাজাকে নিজেদের মানচিত্রে যুক্ত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে ইসরায়েল।

গাজা ইসরায়েল নেতানিয়াহু ফিলিস্তিন গাজা উপত্যকা
২০ নভেম্বর ২০২৫
ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত
১২ অক্টোবর ২০২৫
গাজার হাসপাতালগুলোতে একদিনে এসেছে ১২৪ মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৫
গাজায় গণহত্যা অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার ৭৫০
০৯ সেপ্টেম্বর ২০২৫
গাজাবাসীকে নেতানিয়াহুর হুঁশিয়ারি, ‘এখনই চলে যাও’
২৭ জুন ২০২৫
আন্তর্জাতিক আইন অবমাননা করে ‘গণহত্যা’ লজ্জাজনক : পোপ লিও
২২ জুন ২০২৫
চলমান সংঘাতে গাজার মানবিক সংকট না ভোলার আহ্বান পোপের
২০ জুন ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯২ জন নিহত
১৮ জুন ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত
০৫ জুন ২০২৫
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও ৯৭
০৩ জুন ২০২৫
গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি হত্যাকাণ্ডের তদন্ত চায় জাতিসংঘ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১ লাখ মৃত্যুর আশঙ্কা
  2. ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭ শতাধিক
  3. যুদ্ধের আগের অবস্থায় ফিরল জ্বালানি তেলের দাম
  4. ‘ট্রিলিয়নিয়ারের’ খেতাব হারালেন ইলন মাস্ক
  5. জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার হাত বাড়াল ব্রাজিল-আর্জেন্টিনা
  6. জাপানেও ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x