Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:২৯, ১২ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:২৯, ১২ অক্টোবর ২০২৬
আরও খবর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ কাল
লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর পূর্ণ আজ
ম্যারিকোর ‘ওভার দ্য ওয়াল’ সিজন ৫ শুরু, আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ
জাপানি বিনিয়োগ ও বাণিজ্য জোরদারে জেট্রোর সভাপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বর্জ্য গাড়িতে অব্যবস্থাপনা, এনটিভির প্রতিবেদনের পর ডিএসসিসির তদন্ত কমিটি

অর্থনীতির উত্থান-পতন সামলানোর পথ দেখিয়ে নোবেল পেলেন হল-উডফোর্ড

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:২৯, ১২ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:২৯, ১২ অক্টোবর ২০২৬

অর্থনীতির উত্থান-পতন নিয়ন্ত্রণে কার্যকর নীতি প্রণয়নের পথ দেখিয়ে চলতি বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। তাদের উদ্ভাবিত নতুন সামষ্টিক অর্থনৈতিক মডেল অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণের সক্ষমতা বাড়িয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

অর্থনীতিতে কখনও মন্দা দেখা দেয়, আবার কখনও দ্রুত প্রবৃদ্ধি ঘটে। প্রায় এক শতাব্দী আগে অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনসের তত্ত্বের পর থেকে এসব ওঠানামা নিয়ন্ত্রণে স্থিতিশীলতামূলক নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অর্থনৈতিক মন্দার সময় সুদের হার কমানো ও সরকারি বাজেট ঘাটতি বাড়ানোর মাধ্যমে চাহিদা বাড়ানো হয়। বিপরীতে, অর্থনীতি অতিরিক্ত চাঙা হয়ে উঠলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো ও সরকারি ব্যয় কমানোর মতো পদক্ষেপ নেওয়া হয়।

তবে ১৯৭০-এর দশকে তেলসংকটের সময় কেইনসীয় অর্থনৈতিক মডেলগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। এসব নীতি বেকারত্ব কমাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি বাড়িয়ে দেয় বলে সমালোচনা করা হয়। ওই দশকে পশ্চিমা দেশগুলো নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ বেকারত্ব ও উচ্চ মূল্যস্ফীতির মুখে পড়ে। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচলিত নীতিগুলো কতটা কার্যকর, তা নিয়ে বিতর্ক তৈরি হয়।

এই পরিস্থিতিতে রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সামষ্টিক অর্থনৈতিক মডেলকে নতুনভাবে গড়ে তোলার মাধ্যমে স্থিতিশীলতামূলক নীতিকে কার্যকর করার পথ দেখান। মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো অর্থনৈতিক সূচকের মধ্যকার পরিসংখ্যানগত সম্পর্কের ওপর নির্ভর না করে তারা মডেলগুলোকে ক্ষুদ্র অর্থনীতির ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন। এতে ব্যক্তি, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে, তা বিশ্লেষণের সুযোগ তৈরি হয়।

এই মডেলগুলোর গুরুত্বপূর্ণ দিক হলো, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান সঞ্চয়, ব্যয় ও পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় নেয়। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক তাদের অর্থনৈতিক নীতির পরিকল্পনা ও ঘোষণা দিয়ে মানুষের ভবিষ্যৎ প্রত্যাশাকে প্রভাবিত করতে পারে। এর মাধ্যমে অর্থনীতিকে স্থিতিশীল রাখার উদ্যোগ আরও কার্যকর করা সম্ভব হয়।

অর্থনীতিতে নোবেল পুরস্কারবিষয়ক কমিটির চেয়ারম্যান জন হাসলারের মতে, হল ও উডফোর্ডের কাজ বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারগুলোর ব্যবহৃত অর্থনৈতিক মডেলগুলোর জন্য একটি শক্তিশালী তাত্ত্বিক ভিত্তি তৈরি করেছে। তার ভাষ্য অনুযায়ী, জ্বালানিসংকট কিংবা পরিবারের ভোগব্যয়ে আকস্মিক পরিবর্তনের মতো অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় এসব মডেল নীতিনির্ধারকদের আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করে।

নোবেল পুরস্কার অর্থনীতি ভিডিও সংবাদ
০৮ অক্টোবর ২০২৬
সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন
০৭ অক্টোবর ২০২৬
‘অণুর দর্পণ’ রহস্যের সমাধান করে রসায়নে দুই বিজ্ঞানীর নোবেল
০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
০৬ অক্টোবর ২০২৬
মহাজাগতিক নিউট্রিনো আবিষ্কারে নোবেল পেলেন হালজ্যান
০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজ্যান
০৬ অক্টোবর ২০২৬
কবে কীভাবে চালু হলো নোবেল পুরস্কার, দেওয়া হয় যেভাবে
০৫ অক্টোবর ২০২৬
মস্তিষ্কে স্মৃতি-অনুভূতির রহস্য উন্মোচন, নোবেল পেলেন তিন বিজ্ঞানী
০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন
১৩ অক্টোবর ২০২৫
অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন
১০ অক্টোবর ২০২৫
মারিয়া কোরিনা মাচাদো : লৌহমানবের বিরুদ্ধে এক অগ্নিশিখা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলের নির্বাচন: দুই দল সমানে সমান, আরব দল ছাড়া সরকার গঠন অনিশ্চিত
  2. উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
  3. ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর ১৮ আসন পাওয়ার আভাস
  4. ইসরায়েলের নির্বাচনে ৫০ বছরের মধ্যে রেকর্ড উপস্থিতি, ফিলিস্তিনি নাগরিকদের ঢল
  5. টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ
  6. ভোটের সময় বাড়ানোর দাবি নেতানিয়াহুর, প্রত্যাখ্যান বিরোধী দলের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x