Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:২০, ২২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:২০, ২২ নভেম্বর ২০২৬
আরও খবর
হুমকি মোকাবিলায় ‘টেকসই প্রতিরোধ’ গড়ার আহ্বান গালিবাফের
ইন্দোনেশিয়ার কারখানায় অগ্নিকাণ্ডে ৩ জন নিহত, নিখোঁজ ৩৬
যুক্তরাষ্ট্র যুদ্ধে পরাজিত দেশ, শর্ত আরোপে অক্ষম : ইরান
দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে ১ লাখ টাকা দিলেন ঢাকা জেলা প্রশাসক
এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: ট্রাইব্যুনালে বিচার শুরু

ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:২০, ২২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:২০, ২২ নভেম্বর ২০২৬

ইরানের হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে ইরানের একাধিক আকাশপথের হামলা প্রতিহত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ইরানের আগ্রাসনের অংশ হিসেবে চালানো হামলায় একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিভিল ডিফেন্সের কর্মীরা। স্থাপনাটির নাম ও অবস্থান প্রকাশ করেনি মন্ত্রণালয়।

এর আগে দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়।

অন্যদিকে আইআরজিসি বলেছে, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও সামরিক ড্রোনের অনুপ্রবেশ এবং হেঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তারা। ইরানের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনায় কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে একাধিকবার হামলা হয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে তিনটি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

একই সময়ে উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোও ইরানের হামলার মুখে পড়েছে। হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার খবরের মধ্যেই বাহরাইনের এ ঘটনা ঘটল। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা দিচ্ছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ বজায় রেখেছে ওয়াশিংটন।

আইআরজিসি দাবি করেছে, ওই অঞ্চলে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের সামরিক পাহারা ও আকাশ প্রতিরক্ষার উদ্যোগ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সুরক্ষায় থাকা সরঞ্জাম ও জাহাজের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মকাল থেকে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোকে ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি শনিবার জানান, কাতারের একটি প্রতিনিধিদল আগের সন্ধ্যায় তেহরান সফর করে। সেখানে দুই ঘণ্টার আলোচনা হয়েছে। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, আঞ্চলিক আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত এবং যুক্তিসংগতভাবে অবরোধ তুলে নেওয়া প্রয়োজন। তবে ইরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেন তিনি।

ইরানের দাবির মধ্যে রয়েছে- সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, জব্দ করা সম্পদ অবমুক্ত, তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ বন্ধ করা।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি ইরানকে ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে বাধ্য করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। গত ১১ মার্চ গৃহীত ওই প্রস্তাবে উপসাগরীয় দেশ ও জর্ডানে ইরানের হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে শত্রুতা ও সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়েছিল।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসিম মোহাম্মদ আল-বুদাইউই বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, বাহরাইনের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্থাপনা ও নাগরিকদের সুরক্ষা জিসিসিভুক্ত দেশগুলোর সামগ্রিক নিরাপত্তার অংশ। হামলা মোকাবিলায় বাহরাইন যেসব ব্যবস্থা নেবে, সেগুলোর প্রতি পরিষদের সমর্থন থাকবে।

এ হামলার নিন্দা জানিয়েছে জর্ডানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে বাহরাইনের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এ হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদেরও লঙ্ঘন।

ইরান বাহরাইন হামলা আগুন ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

১ ঘন্টা আগে
হুমকি মোকাবিলায় ‘টেকসই প্রতিরোধ’ গড়ার আহ্বান গালিবাফের
২ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্র যুদ্ধে পরাজিত দেশ, শর্ত আরোপে অক্ষম : ইরান
১৮ ঘন্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া কঠিন কিছু নয় : আব্বাস আরাঘচি 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেক্সিকোতে মাদক কার্টেলপ্রধানকে ধরতে অভিযান, সংঘর্ষে নিহত ১১
  2. বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন, প্রাণ বাঁচালেন ১৬ নাবিক
  3. জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, সমঝোতা ছাড়াই শেষ হওয়ার শঙ্কায় জলবায়ু সম্মেলন
  4. জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
  5. ইরানের হস্তক্ষেপ বন্ধ ও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি আউনের
  6. হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া কঠিন কিছু নয় : আব্বাস আরাঘচি 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x