Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন প্রতিবেদক
১২:০৫, ১০ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:১৮, ১০ ডিসেম্বর ২০২০
বিনোদন প্রতিবেদক
১২:০৫, ১০ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:১৮, ১০ ডিসেম্বর ২০২০
আরও খবর
রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’
৫০ টাকায় ৬ দিন সিনেমা দেখা যাবে টিএসসিতে
‘প্রিন্স’ মোশন ফার্স্ট লুকে হাজির শাকিব খান
৩২ চলচ্চিত্রে অনুদান দেবে সরকার, আবেদন করা যাবে ১ মার্চ পর্যন্ত
শুটিংয়ের শেষদিন কেঁদেছিলেন সাবিলা, ‘চিত্রা’ হয়ে ফিরছেন ঈদে

স্বপ্নটা একটু বড় হয়ে গেল : পরী মণি

বিনোদন প্রতিবেদক
১২:০৫, ১০ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:১৮, ১০ ডিসেম্বর ২০২০
বিনোদন প্রতিবেদক
১২:০৫, ১০ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:১৮, ১০ ডিসেম্বর ২০২০
আলোচিত চিত্রনায়িকা পরী মণি । ছবি : এনটিভি অনলাইন

টানা শিডিউল, দম ফেলার ফুরসত নেই ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণির। আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটির প্রচারণায় বেশ ব্যস্ত এ চিত্রনায়িকা। আবার এ দিন থেকেই শুটিংয়ে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’। যদিও তৌকীর আহমেদের এ সিনেমার শুটিংয়ে পরী অংশ নিচ্ছেন রোববার থেকে।

সিনেমার বাইরে ৭ ডিসেম্বর জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে নাম এসেছে পরী মণির। সিনেমার ব্যস্ততায় এ প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারেননি তিনি।

বুধবার সন্ধ্যায় বনানী ক্লাবে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পরিচয়পর্ব অনুষ্ঠান শেষে পরী জানিয়েছেন ফোর্বসে তাঁর নাম আসা প্রসঙ্গে। খবরটি শোনা প্রসঙ্গে পরী মণির বক্তব্য, “হঠাৎ করে অনেক ফোন আসা শুরু করে। যার মধ্যে অনেক এসএমএস, প্রায়ই কনগ্রাচুলেশন। তো আমি ভাবলাম কি, এটা ১১ তারিখের জন্য মে বি, ‘বিশ্বসুন্দরী’ রিলিজ হচ্ছে। ওই সময় আমি রেডি হচ্ছিলাম, চয়নিকা চৌধুরী ছিলেন। উনি খুব তাড়াহুড়ো করছিলেন, চলো... ৪টার দিকে আমাদের একটা চ্যানেলে প্রোগ্রাম ছিল। আমরা রেডি হচ্ছিলাম, ওই সময় এত বেশি ফোন আসছিল যে আমি একটা পর্যায়ে একটু লাউড হয়ে গেলাম... এতবার ফোন, কী সমস্যা... এরপর রেগেই ফোনটা ধরলাম...।”

‘স্ফুলিঙ্গ’ সিনেমার পরিচয়পর্ব অনুষ্ঠানে পরী মণি। ছবি : এনটিভি অনলাইন

এ গল্পে পরী আরো যুক্ত করেছেন, ‘আমার প্রোগ্রাম ছিল ৪টা থেকে, আমি বাসায় আসলাম সাড়ে ১০টার দিকে। তারপর ফোনটা হাতে নিলাম। নেওয়ার পর আমি এমন করে বসে ছিলাম। এত ফোন, এত এসএমএস, এত উইশ, আমি বুঝতে পারিনি যে আসলেই...।’

পরী মণি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেছেন, ‘কাল রাতে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি... মানুষ তো স্বপ্ন দেখে, তাঁর তো একটা কারণ থাকে স্বপ্ন দেখার। আমার মনে হয় ড্রিমটা একটু বড় হয়ে গেল। আরো ভালো ভালো কাজ করার চ্যালেঞ্জটাও রয়ে গেল। শুধু ফ্যান-ফলোয়ার না, অবশ্যই এটা কাজের জন্য...আসলে এই অর্জনটা আমার না। যাঁরা আমাকে ভালোবেসেছেন, সাপোর্ট দিয়েছেন, আমি তাঁদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।’

ফোর্বস প্রকাশিত তালিকায় পরী মণি সম্পর্কে লিখেছে, “ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে মণির। তাঁর আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জেতেন তিনি। এখন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন, যদিও করোনা মহামারির কারণে তাঁর অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার মুক্তির তারিখ পিছিয়েছিল।”

এই তালিকায় ভারত থেকে জায়গা পেয়েছেন ১২ তারকা। এঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাট, রণবীর সিং, হৃতিক রোশন, নেহা কক্কর, শহিদ কাপুর, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, অক্ষয় কুমার ও শ্রেয়া ঘোষাল।

ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায়  প্রথম স্থানে আছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’, দ্বিতীয় স্থানে চীনা গায়ক ও অভিনেতা জ্যাকসন ইয়ের, তৃতীয় অবস্থানে থাইল্যান্ডের অভিনেত্রী দাভিকা হর্নে এবং চতুর্থ অবস্থানে অমিতাভ বচ্চন।

সংশ্লিষ্ট সংবাদ: পরী মণি

২০ জানুয়ারি ২০২৬
নিজেকে কেন ‘সত্যি পরী’ বললেন পরী মণি?
২১ অক্টোবর ২০২৫
কেন চারদিন আগে পরীমণি জন্মদিন পালন করলেন  
৩০ সেপ্টেম্বর ২০২৫
ঝলমলে লুকে পরী মণি, সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফের মা হওয়ার বিষয়ে বুবলী বলছেন, খুব ব্যক্তিগত বিষয়
  2. ‘মঞ্চে ওঠার সময় জানতে পারি একুশে পদক পাচ্ছি’
  3. অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নওবা তাহিয়া
  4. কেন প্লেব্যাক না করার সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং?
  5. ভালোবাসা দিবসে জোভান–নীহার ‘যে কথা হয়নি বলা’
  6. মেঘার তৃতীয় গান ‘অবিশ্বাসের দেশে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x