নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি, থানায় অভিযোগ

বরেণ্য নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের আলমারি ও ওয়ারড্রপ তছনছ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রোববার (১১ অক্টাবর) বিকেলে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার বোন আফিয়া খান (রোজি)।গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকায় মামুনুর রশীদদের পৈতৃক বাড়ির বসত ঘরের তালা ভেঙ্গে...