বিশ বছর পর মঞ্চে ফিরছে ‘হোক কলরব’! ঢাকায় অর্ণবের বিশেষ কনসার্ট

বাংলা আধুনিক সংগীতে মাইলফলক সৃষ্টিকারী অ্যালবাম ‘হোক কলরব’ এর বয়স দুই দশক পূর্ণ হতে চলল। ২০০৬ সালে প্রকাশিত এই অ্যালবামের প্রতিটি গান আজও শ্রোতাদের মনে বিশেষ জায়গা নিয়ে আছে। আর এই দীর্ঘ যাত্রার কুড়ি বছর পূর্তি উদযাপন করতে আগামী ২০ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় একটি বিশেষ কনসার্টে গান গাইবেন জনপ্রিয় শিল্পী শায়ান চৌধুরী অর্ণব।‘হোক কলরব’, ‘তোমার জন্য’এর মতো চিরসবুজ গানগুলো নিয়ে...