সম্পর্ক শেষ, তবুও প্রাক্তনকে ভুলতে পারছেন না কেন?

সম্পর্ক শেষ হয়েছে অনেক দিন। জীবনও থেমে নেই। নিজের কাজে, নিজের ব্যস্ততায় দিব্যি এগিয়ে চলেছেন। এমনকি আপনি জানেন, মানুষটি হয়তো আপনার জন্য সঠিক ছিলেন না। কেন সম্পর্কটি টেকেনি, কেন দূরে সরে আসতে হয়েছিল—সেই কারণগুলোও অজানা নয়। তবু হঠাৎ কোনো গান, পুরোনো কোনো জায়গা কিংবা গভীর রাতের নিঃসঙ্গতায় মনে পড়ে যায় সেই মানুষটির কথা।তখনই প্রশ্ন জাগে—যে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই মানুষটিকেই...