Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ১০:৪৩, ২৩ নভেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ১০:৪৩, ২৩ নভেম্বর ২০২০
আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শুল্ক কমছে ভারতীয় পণ্যে
মার্কিন কংগ্রেসের এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন
প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন দালাই লামা
খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প
ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত : ট্রাম্প

ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বললেন দীর্ঘদিনের সহযোগী

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ১০:৪৩, ২৩ নভেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ১০:৪৩, ২৩ নভেম্বর ২০২০
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি (ডানে)। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি। নিউজার্সি অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর ট্রাম্পের আইনি সহায়তাকারী দলকে ‘জাতীয় পর্যায়ের বিব্রতকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন। সংবাদমাধ্যম বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।

২০১৬ সালে ট্রাম্পকে প্রার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম গভর্নর ছিলেন এই ক্রিস্টি। এ বছরের শুরুতে জো বাইডেনের বিপক্ষে বিতর্কের প্রস্তুতিতেও ট্রাম্পকে সহায়তা করেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনকে বিজয়ী বলা ভোটের ফল ঘুরিয়ে দিতে সচেষ্ট রয়েছেন। এই চেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে এবিসিকে রোববার ক্রিস্টি বলেন, ‘ট্রাম্প শিবির আদালতের বাইরে ভোট জালিয়াতির অভিযোগ তুলছে। কিন্তু আদালতের কাঠগড়ায় গিয়ে ভোট জালিয়াতির অভিযোগ তুলছে না তারা। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক। আমি তাঁকে দুবার ভোট দিয়েছি। কিন্তু, নির্বাচনের তো একটা প্রভাব আছে। যা ঘটেনি, তা বললে তো হবে না।’

ভোটের ফলাফল নিজের দিকে ঘোরানোর চেষ্টায় বহু রিপাবলিকান নেতা ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু অল্প হলেও কয়েকজন এরই মধ্যে ওই সারি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর ল্যারি হোগান সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ট্রাম্প শিবির ভোটের ফল পরিবর্তনের আশায় যা করেছে, ‘মনে হচ্ছিল আমরা একটা অথর্ব রাষ্ট্র।’

টুইটারে গভর্নর হোগান লেখেন, ‘গলফ খেলা বাদ দিয়ে পরাজয় মেনে নিন।’

মিশিগান অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য ফ্রেড আপটন সিএনএনকে বলেছেন, তাঁর অঙ্গরাজ্যের লোকজন জো বাইডেনকে বেছে নিয়েছেন। অন্যদিকে নর্থ ডাকোটার সিনেটর কেভিন ক্রিমার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেনের জয় মেনে নেওয়ার কথা বলেছেন।

সর্বশেষ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় বড়ো ধাক্কা খেয়েছেন ট্রাম্প। তাঁর করা ডাকযোগের ভোট বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন সেখানকার আদালত। অঙ্গরাজ্যটিতে ৮০ হাজার পপুলার ভোট বেশি পেয়ে জয়ের মাধ্যমে ২০টি ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন।

এবারের নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে জয় পেয়েছেন রয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট।

আগামীকাল মঙ্গলবার প্রথম মন্ত্রিসভা ঘোষণা দেবেন জো বাইডেন। তাঁর হোয়াইট হাউস চিফ অব স্টাফ নিযুক্ত হতে যাওয়া রন ক্লেইন রোববার একথা জানিয়েছেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান রন ক্লেইন।

সর্বাধিক পঠিত
  1. মক্কায় ফতোয়া প্রদানের দায়িত্ব পেলেন শায়খ বান্দার বালিলাহ
  2. ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান
  3. ১৮০০ ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব
  4. মারাত্মক স্বাস্থ্য সংকট মোকাবিলায় আর্থিক সহায়তা চায় ডব্লিউএইচও
  5. বড় ধসের পরও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা স্বর্ণের
  6. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শুল্ক কমছে ভারতীয় পণ্যে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x