পর্নসিনেমার সংগ্রহ নষ্ট করায় মা-বাবার বিরুদ্ধে মামলা, ছেলের পক্ষে রায়
ছেলের সংগ্রহে থাকা পর্নসিনেমা, ম্যাগাজিন ও পর্নসামগ্রী ফেলে দেওয়ায় মা-বাবার কাছে ক্ষতিপূরণ চাওয়ার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, ব্যক্তিগত পর্নসামগ্রী নষ্ট করে ফেলায় মা-বাবার বিরুদ্ধে মামলা করেন ডেভিড ওয়ার্কিং নামের ৪২ বছর বয়সী এক ব্যক্তি। ডেভিডের দাবি এসব সামগ্রীর মূল্যমান ২৫ হাজার মার্কিন ডলার।
ডেভিড ওয়ার্কিং নামের ৪২ বছর বয়সী এক ব্যক্তি বিবাহবিচ্ছেদের পর তাঁর মা-বাবার বাড়িতে ওঠেন। মা-বাবার সঙ্গে ১০ মাস থাকার পর ডেভিড অন্যত্র বাসা নিয়ে চলে যান। এসময় তিনি পরে নেবেন বলে তাঁর পর্নছবি ও পর্নসামগ্রীর বিশাল সংগ্রহ মা-বাবার বাড়িতে রেখে যান। কিন্তু, পরে তিনি দেখেন তাঁর রেখে যাওয়া জিনিসগুলো নিখোঁজ।
এদিকে ডেভিডের মা-বাবা বলছেন, তাঁরা ছেলেকে আগেই এসব জিনিস বাড়িতে আনতে নিষেধ করেছিলেন।
অন্যদিকে আদালতের বিচারক রায় দিয়েছেন যে ছেলের মালিকানাধীন সামগ্রী নষ্ট করার কোনো অধিকার ডেভিডের মা-বাবার নেই। এমনকি বাড়ির মালিক হিসেবেও তাঁরা তা করতে পারেন না।
ডেভিডের মা-বাবা জানিয়েছেন, তাঁরা ছেলের পর্নসামগ্রীগুলো তাঁদের বাড়িতে রাখতে চাননি।
ডেভিড ও তাঁর বাবার মধ্যে ইমেইলে এসব পর্নসামগ্রী নিয়ে কথাবার্তায় জানা গেছে, ডেভিডের মোট ১২টি বাক্সভর্তি পর্নো ম্যগাজিন ও ডিভিডি এবং দুই বাক্স ‘সেক্স টয়’ ছিল। একটি ইমেইলে ডেভিডের বাবা বলেন, এসব জিনিস নষ্ট করে তিনি ছেলের ‘বড়ো উপকার’ করেছেন।
ডেভিড দাবি করেছেন, তাঁর সংগ্রহে দেড় হাজারের বেশি ডিভিডি ও টেপ ছিল। মিশিগানের স্থানীয় একটি সংবাদপত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
এদিকে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ডেভিডের মা-বাবার আইনজীবী জানিয়েছেন, তিনি ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে কাজ করছেন। ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য তিনি নেভাডা অঙ্গরাজ্যে অবস্থিত এরোটিক হেরিটেজ মিউজিয়ামের একজন বিশেষজ্ঞের সহায়তা নিচ্ছেন। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ডেভিডের মা-বাবাকে আদালতে ক্ষতিপূরণের বিষয়ে তাঁদের ভাষ্য কী, তা জানাতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক