Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ২২:৪০, ২১ অক্টোবর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ২২:৪০, ২১ অক্টোবর ২০২০
আরও খবর
ইরান ইস্যুতে সৌদি-তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র
চুক্তি ছাড়াই শেষ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের
হরমুজ প্রণালি নিয়ে তীব্র মতবিরোধ, আলোচনা যাচ্ছে তৃতীয় ধাপে
আলোচিত বিষয়গুলোর খসড়া বিনিময় করেছে ইরান ও যুক্তরাষ্ট্র

পুলিশপ্রধানকে সামরিক বাহিনীর অপহরণ, সংকটে পাকিস্তান

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ২২:৪০, ২১ অক্টোবর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ২২:৪০, ২১ অক্টোবর ২০২০
পাকিস্তানের সিন্ধু প্রদেশের পুলিশ মহাপরিদর্শক মুশতাক আহমেদ মহর। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশটির বিরোধী দলগুলো কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে। রাজনৈতিক এমন উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান পুলিশের শীর্ষ এক কর্মকর্তাকে অপহরণের অভিযোগ উঠেছে আধা-সামরিক বাহিনীর বিরুদ্ধে।

রেঞ্জার্স হিসেবে পরিচিত পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর সদস্যরা গত সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের সিন্ধ প্রদেশের পুলিশের মহাপরিদর্শক মুশতাক আহমেদ মহরের বাসায় অভিযান চালায়। অভিযানে সেখান থেকে রেঞ্জার্সের সদস্যরা মুশতাক আহমেদকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, সিন্ধ প্রদেশের পুলিশের মহাপরিদর্শক মুশতাক আহমেদকে তুলে নিয়ে যাওয়ার পর বিরোধীদলীয় নেতা সাফদার আওয়ান ও বিলাওয়াল ভুট্টো জারদারির মুখপাত্র মুস্তফা নওয়াজ খোখারকে গ্রেপ্তারের একটি আদেশে জোরপূর্বক তাঁর স্বাক্ষর নিয়েছে রেঞ্জার্স।

ইমরান খান নেতৃত্বাধীন সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া পুলিশ মহাপরিদর্শককে অপহরণের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

নজিরবিহীন এই ঘটনার পর সিন্ধ প্রদেশ পুলিশের প্রায় সব শীর্ষ কর্মকর্তা ছুটি চেয়েছিলেন। পুলিশের প্রাদেশিক প্রধানকে আধা-সামরিক বাহিনীর অপহরণের এই ঘটনা দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করছে। ইমরান খান পাকিস্তানের ক্ষমতায় আসার গত দুই বছরে এমন খারাপ পরিস্থিতি তৈরি হয়নি।

রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বন্ধ, মুদ্রাস্ফীতি ও ব্যাপক খাদ্য ঘাটতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে দেশটির অন্তত ১১টি বিরোধী রাজনৈতিক দল জোট গঠন করে ইমরান সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও পাকিস্তানের বেশিরভাগ সময় কেটেছে সেনাশাসনের কবলে। দেশটির জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দেশটির বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর ভূমিকার সম্প্রসারণ ঘটেছে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, দেশটির কোনো নাগরিক জনসম্মুখে সেনাবাহিনী এবং সংবিধানের সমালোচনা করতে পারে না।

মঙ্গলবার রাতে সিন্ধ প্রদেশ পুলিশ টুইটারে এক বার্তায় মহাপরিদর্শক মুশতাক আহমেদ অপহরণের ঘটনা তদন্তে প্রাদেশিক সরকার এবং সেনাবাহিনী পৃথকভাবে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রদেশের পুলিশ কর্মকর্তাদের সব ধরনের ছুটি স্থগিত করা হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
  2. পশ্চিমবঙ্গে কেন ভোটাধিকার হারাচ্ছে লাখো নাগরিক?
  3. তেহরানে আসিম মুনির-গালিবাফ বৈঠক
  4. যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয়কারীদের তীব্র সমালোচনায় পোপ
  5. আলোচনা না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
  6. ভেনেজুয়েলায় তেল উৎপাদন বাড়াতে রেপসলের চুক্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x