কাতারের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের উত্তর উপকূলের কাছে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে চলাচলকারী একটি তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের নৌবাণিজ্য পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ‘মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও)। খবর আলজাজিরার। সংস্থাটি জানায়, বুধবার (৭ অক্টোবর) কাতারের মদীনাত আশ শামাল শহরের প্রায় ৯৪ কিলোমিটার (৫৮ মাইল) উত্তরে এই হামলার...