বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে আসা অতিরিক্ত জ্বালানির চাহিদা পূরণের আবেদনটিও ইতিবাচকভাবে খতিয়ে দেখছে বলে জানিয়েছে দেশটি।আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।ব্রিফিংয়ে বাংলাদেশে বিদ্যমান জ্বালানিসংকট ও নতুন করে জ্বালানি...