Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১৮ মে ২০২৫
আপডেট: ১২:৫০, ১৮ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১৮ মে ২০২৫
আপডেট: ১২:৫০, ১৮ মে ২০২৫
আরও খবর
যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
হরমুজে সেনা পাঠালে দক্ষিণ কোরিয়ার ‘সম্পত্তি’ ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
ডেমোক্র্যাটদের খোঁচা দিতে গিয়ে ‘হাসির পাত্র’ ট্রাম্প
দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভের পথে মার্কিন প্রতিনিধি দল

সোমবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১৮ মে ২০২৫
আপডেট: ১২:৫০, ১৮ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১৮ মে ২০২৫
আপডেট: ১২:৫০, ১৮ মে ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামীকাল সোমবার (১৯ মে) ফোন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনার লক্ষ্যেই এই ফোনালাপ হবে বলেও জানান তিনি।

আজ রোববার (১৮ মে) ট্রুথ সোশালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আশা করি এটি একটি ফলপ্রসূ দিন হবে, যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই সহিংস যুদ্ধ—যেটি কখনই শুরু হওয়া উচিত ছিল না—সেটি শেষ হবে।”

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায় (১৪:০০ জিএমটি) পুতিনের সঙ্গে তার কথা হবে। এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কিছু ন্যাটো নেতাদের সঙ্গেও কথা বলবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের প্রস্তুতি চলছে। তবে এখনও নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি।

ট্রাম্প এর আগে বলেছিলেন, যুদ্ধ থামাতে বাস্তব অগ্রগতি কেবল তখনই সম্ভব যখন তিনি এবং পুতিন সরাসরি মুখোমুখি বৈঠকে বসবেন।

গত শুক্রবার (১৬ মে) তুরস্কের ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছর পর প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বড় ধরনের কোনও অগ্রগতি না হলেও, একটি বন্দি বিনিময় চুক্তি হয়।

তবে আলোচনার পরে ইউক্রেন জানায়, রাশিয়া “নতুন এবং অগ্রহণযোগ্য” দাবি তুলেছে। এর মধ্যে রয়েছে, কিয়েভকে তাদের নিজস্ব অনেক এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে—যার বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় মস্কো।

রুশ প্রতিনিধি দলের প্রধান এবং পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি বলেন, তারা আলোচনায় সন্তুষ্ট এবং ভবিষ্যতেও সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত।

কিন্তু কয়েক ঘণ্টা পর, ইউক্রেনের সুমি অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলায় নয়জন নিহত হন। জেলেনস্কি এটিকে “বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃত হত্যা” বলে অভিহিত করেন এবং রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানান।

রাশিয়া এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে রাষ্ট্রীয় মিডিয়াতে বলা হয়, তারা “একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।”

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন রাশিয়া

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
০৬ সেপ্টেম্বর ২০২৬
ইরানের ৩ তেল ট্যাংকারে হামলা যুক্তরাষ্ট্রের
০৫ সেপ্টেম্বর ২০২৬
‘চীনের নস্ত্রাদামুসের’ যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধসহ ৫ ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজে সেনা পাঠালে দক্ষিণ কোরিয়ার ‘সম্পত্তি’ ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
  2. ইরানে যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের ২৫ বছরের জেল
  3. দিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৩, ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর আকুতি শিক্ষার্থীদের
  4. বন্যায় বিধ্বস্ত চীনের সীমান্ত অঞ্চলে শত শত মানুষের ভাগ্য এখনও অজানা
  5. ডেমোক্র্যাটদের খোঁচা দিতে গিয়ে ‘হাসির পাত্র’ ট্রাম্প
  6. দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x