Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ১৮ মে ২০২৫
আপডেট: ২৩:০৬, ১৮ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ১৮ মে ২০২৫
আপডেট: ২৩:০৬, ১৮ মে ২০২৫
আরও খবর
ভারতে কারাভোগের পর দেশে ফিরল নারী-শিশুসহ ৩৩ বাংলাদেশি
১৪ দিনের রিমান্ড শেষে কলকাতার আদালতে ফয়সাল ও আলমগীর
তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বি‌নিময়
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ঈদ উপলক্ষে আফগান-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা

ভারতের জন্য আরও এক মাস আকাশসীমা বন্ধ রাখবে পাকিস্তান

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ১৮ মে ২০২৫
আপডেট: ২৩:০৬, ১৮ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ১৮ মে ২০২৫
আপডেট: ২৩:০৬, ১৮ মে ২০২৫
ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। ছবি : এএফপি

ভারত সীমান্তে আকাশসীমা আরও এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চলমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী সপ্তাহে দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ এ সংক্রান্ত নির্দেশনা জারি করতে যাচ্ছে।

আজ রোববার (১৮ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নিউজের’ বরাতে এই খবর জানায় জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে পেহেলগাম হামলার অভিযোগে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এর প্রতিক্রিয়ায় ভারত ২৩ এপ্রিল একতরফাভাবে পাকিস্তানের জন্য তাদের আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয়। পাকিস্তানও এর পরের দিন একই পদক্ষেপ নেয়। আকাশসীমা বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারত।

গতকাল শনিবার পাকিস্তানের এভিয়েশন ডিভিশনের এক উচ্চপদস্থ সূত্র ‘দ্য নিউজকে’ জানিয়েছে, ‘পাকিস্তান যে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল তাতে কোনো উন্নতি দেখা যায়নি। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই এই সিদ্ধান্তের (আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ানোর) ঘোষণা করা হবে।’

সূত্র আরও জানায়, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিয়ম অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্র একটানা এক মাসের বেশি সময়ের জন্য তাদের আকাশসীমা বন্ধ রাখতে পারে না।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলতি মাসের শুরুতে তিন দিনের বেশি সময় ধরে সামরিক সংঘাতের কারণে সম্পর্ক আরও খারাপ হয়েছে।

জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক বৈঠকে পাকিস্তান ২৪ এপ্রিল থেকে ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এই নিষেধাজ্ঞা ২৩ মে পর্যন্ত বাণিজ্যিক ও সামরিক উভয় বিমানের জন্যই কার্যকর থাকবে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ ভারতীয় ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে, যার মধ্যে দিল্লি, মুম্বাই, অমৃতসর ও আহমেদাবাদের মতো শহর থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দীর্ঘ দূরত্বের ফ্লাইটও রয়েছে। তবে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় শত শত ভারতীয় ফ্লাইট ব্যাহত হচ্ছে, জ্বালানি ও ট্রানজিট খরচ বাড়ছে। একইসঙ্গে দূরপাল্লার বিমান সংস্থাগুলোকে জ্বালানি নেওয়ার জন্য রুটের মাঝখানে ব্যয়বহুল স্টপেজ দিতে হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয় নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের কেবল একটি পূর্বমুখী ফ্লাইট বাধার মুখে পড়ছে, যা সফলভাবে চীনের উপর দিয়ে ঘুরিয়ে দেওয়া সম্ভব। অন্যদিকে পাকিস্তান ইতোমধ্যে তাদের দূর প্রাচ্যের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ায় খুব একটা অসুবিধায় পড়ছে না বললেই চলে।

ভারত-পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তান এশিয়া
০৯ মে ২০২৫
কাশ্মীরে হামলা করেনি পাকিস্তান, করলে বিশ্ব জানবে : প্রতিরক্ষামন্ত্রী
০৯ মে ২০২৫
ভারতের তিন সেনাঘাঁটিতে পাকিস্তানের হামলা, ২৪ বিমানবন্দর বন্ধ
০৯ মে ২০২৫
পাকিস্তানি পাইলট ভারতীয় হেফাজতে থাকার খবর মিথ্যা : আতাউল্লাহ তারার
০৯ মে ২০২৫
ভারত-পাকিস্তান সংঘাত : সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
০৮ মে ২০২৫
পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ভারতের
০৮ মে ২০২৫
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যা বললেন পাক প্রধানমন্ত্রী
০৮ মে ২০২৫
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পাকিস্তানের ড্রোন হামলা
০৮ মে ২০২৫
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বাজছে বিপদ সংকেত, অন্ধকারে দুই শহর
০৮ মে ২০২৫
পাঞ্জাবে সকল সরকারি-বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা
০৮ মে ২০২৫
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর ছেড়ে পালিয়েছে ৪০ হাজার বাসিন্দা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান কি সত্যিই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে?
  2. বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো
  3. ইরানের পর কোন ‘শত্রু’ ট্রাম্পের সামনে?
  4. বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  5. ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
  6. ট্রাম্পের ঘন ঘন বার্তা পরিবর্তন, ইরান যুদ্ধ শেষ নাকি বিস্তৃত হচ্ছে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x