Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২২:০৫, ০৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২২:০৭, ০৫ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২২:০৫, ০৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২২:০৭, ০৫ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ভারত থেকে রেলের ২০০ ব্রডগেজ কোচ আনা হচ্ছে
বাংলাদেশ-ভারত নিবিড় যোগাযোগে সম্মত : জয়শঙ্কর
শিল্পকলা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন গড়ে তুলছে : প্রণয় ভার্মা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এশিয়ার তিন দেশ, নিহত ৮
ইরান যুদ্ধের প্রভাবে ভারতের কনডম শিল্প সংকটে 

ইন্ডিগো এয়ারলাইন্সের হাজারও ফ্লাইট বাতিল, ভোগান্তিতে লাখো যাত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
২২:০৫, ০৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২২:০৭, ০৫ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২২:০৫, ০৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২২:০৭, ০৫ ডিসেম্বর ২০২৫

টানা তিন দিন ধরে সহস্রাধিক ফ্লাইট বাতিল করছে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক যাত্রী। যাত্রীদের এই ভোগান্তি অবশ্য চলছে বেশ কয়েক দিন ধরেই। খবর পিটিআিইর।

পরিষেবা ও যাত্রীসংখ্যার বিবেচনায় বর্তমানে ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। আগের দিন বৃহস্পতিবার বাতিল করেছিল ৫৫০টি ফ্লাইট। পূর্ব নোটিশ ছাড়া ফ্লাইট বাতিল করায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

গতকাল বৃহস্পতিবার দিনভর ও আজ শুক্রবার সকালে দেশের বিভিন্ন বিমানবন্দরে সার্বিক অব্যবস্থাই লক্ষ্য করা গেছে। ইন্ডিগোর যাত্রীদের অভিযোগ, খাবার ও আশ্রয় ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তারা। কিন্তু ঠিক কোন সময়ে নির্দিষ্ট গন্তব্যের ফ্লাইট ছাড়বে, তা বিমানসংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে না। অন্যদিকে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে অন্য বিমানসংস্থাগুলো বিমানের টিকিটের দাম হু হু করে বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ যাত্রীদের।

কী কারণে এই বিভ্রাট

ইন্ডিগোর বিমান পরিষেবা ব্যাহত হওয়ার নেপথ্যে ভারতের বেসামরিক ফ্লাইট নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ’র একটি বিধিকে দায়ী করা হচ্ছে। বিমান পরিষেবায় নিরাপত্তা আরও মজবুত করতে ২০২৪ সালের জানুয়ারি মাসে পাইলট এবং বিমানকর্মীদের কাজের সময় ও বিধি নির্দিষ্ট করে দিয়েছিল ডিজিসিএ। ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’নামের ওই বিধিতে বলা হয়েছিল, প্রতি সপ্তাহে পাইলট এবং বিমানকর্মীদের বিশ্রামের জন্য ৪৮ ঘণ্টা সময় দিতে হবে এবং প্রতি সপ্তাহে মাত্র দুটি বিমান রাতে অবতরণ করাতে পারবেন একজন পাইলট (আগে ও সংখ্যা ছিল ৬)। বিধিতে আরও বলা হয়েছে, পাইলট এবং বিমানকর্মীদের পর পর দুদিন নাইট ডিউটি দেওয়া যাবে সপ্তাহে একবারই।

২০২৪ সালের জুনে এই বিধি কার্যকর করার কথা ছিল। কিন্তু বিমানসংস্থাগুলোর অনুরোধে তা বার বার পিছিয়ে যায়। সম্প্রতি নতুন বিধি কার্যকর করার জন্য ডিজিসিএ-কে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পর জুন এবং নভেম্বরে দুই দফায় ধাপে ধাপে নির্দেশিকায় থাকা নিয়মাবলী কার্যকর করার পথে হাঁটে ডিজিসিএ।

ইন্ডিগো কেন বেশি সমস্যায়

অন্যান্য বিমান পরিষেবা সংস্থার তুলনায় ইন্ডিগো সস্তায় বিমান পরিষেবা দিয়ে থাকে যাত্রীদের। পরিষেবা প্রদানের বিচারে ভারতের বৃহত্তম এবং সবচেয়ে সমৃদ্ধ পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার তুলনায় অনেক এগিয়ে রয়েছে ইন্ডিগো। দেশের ৯০টি এবং বিদেশের ৪৫টি বিমানবন্দরে পরিষেবা দিয়ে থাকে তারা। ইন্ডিগোর অনেক বিমানই রাতে অবতরণ করে। তাই নতুন বিধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এই বিমানসংস্থাই। এ বিধি মেনে পরিষেবা স্বাভাবিক রাখতে যত সংখ্যক কর্মী এবং পাইলট প্রয়োজন, বর্তমানে তা ইন্ডিগোর নেই। পাইলট ও কর্মী অপ্রতুলতার কথা স্বীকার করে ইতোমধ্যেই যাত্রীদের কাছে একাধিক বার ক্ষমাও চেয়েছে ইন্ডিগো।

কী অভিযোগ পাইলট সংগঠনগুলোর

ভারতের পাইলটদের সংগঠন ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস’-এর অভিযোগ, ডিজিসিএ নতুন নিয়মাবলি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রায় দুবছর কেটে গেছে। অন্য বিমানসংস্থাগুলো সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়ে রেখেছিল। কিন্তু ইন্ডিগো দীর্ঘ সময় ধরে নতুন পাইলট ও বিমানকর্মী নিয়োগ করেনি।

ফেডারেশন অব পাইটলটসের পক্ষ থেকে আরও বলা হয়, নতুন বিধি কার্যকর হবে—তা জেনেও দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনা নেয়নি ইন্ডিগো। বরং দীর্ঘদিন ধরে নিয়োগপ্রক্রিয়া বন্ধ রেখেছে।

পাইলটদের আর এক সংগঠন ‘দ্য এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন’-এর অভিযোগ—বিধি শিথিল করতে কেন্দ্রকে বাধ্য করার কৌশল নিয়েছিল ইন্ডিগো। সেই কারণেই বিমান পরিষেবা ব্যাহত হলেও ইন্ডিগো কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

তদন্তের নির্দেশ কেন্দ্রীয় সরকারের

বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করে পরিষেবার উপর ‘নেতিবাচক প্রভাব’পড়ার জন্য প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট এবং বিমানকর্মীদের কাজের সংশোধিত সময়সূচিকে দায়ী করেছে ইন্ডিগো। তবে কী কারণে এই বিভ্রাট, তা খতিয়ে দেখতে শুক্রবার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়।

ভারত ইন্ডিগো এয়ারলাইন্স ফ্লাইট বাতিল
১০ নভেম্বর ২০২৫
‘পরিষ্কার বাতাস চাই’ দাবিতে রাস্তায় বিক্ষোভকারীরা
০৯ নভেম্বর ২০২৫
মরিচের গুঁড়া ছুড়ে ২০ সেকেন্ডে খেলেন ১৭ চড়
০৮ নভেম্বর ২০২৫
বাংলাদেশের সঙ্গে উত্তেজনার সম্পর্ক চায় না ভারত : রাজনাথ সিং
০৭ নভেম্বর ২০২৫
ব্রাজিলের মডেলের ছবি জালিয়াতি করে ভারতে ২২ বার ‘ভোট’
০৬ নভেম্বর ২০২৫
বিহারে মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রথম দিনের লড়াই শুরু
০৪ নভেম্বর ২০২৫
‘তোমার জন্য স্ত্রীকে হত্যা করেছি’, প্রেমিকাকে চিকিৎসকের বার্তা
০৩ নভেম্বর ২০২৫
ভারতে দ্রুতগামী ডাম্পার ট্রাকের ধাক্কায় নিহত ১০, আহত অনেকে
০১ নভেম্বর ২০২৫
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু, আহত ১৭
০১ নভেম্বর ২০২৫
বাংলাদেশসহ তিন দেশের সরকার পরিবর্তন নিয়ে যা বললেন অজিত দোভাল
৩১ অক্টোবর ২০২৫
ভারতের মন্ত্রী হলেন সাবেক ক্রিকেটার আজহারউদ্দিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান খুব নিম্নমানের কাজ করছে, অসম্মানজনকও বলতে পারেন : ট্রাম্প
  2. ট্রাম্প আশ্বস্ত করলেও হরমুজ পাড়ি দিতে নারাজ চার শতাধিক জাহাজ
  3. লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় ৬০ দেশের নিন্দা
  4. লেবাননের সঙ্গে দ্রুত আলোচনায় প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু
  5. ইরানের সঙ্গে ‘স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি’ চায় যুক্তরাষ্ট্র
  6. যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x