Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৮, ০৮ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৮, ০৮ জানুয়ারি ২০২৬
আরও খবর
জামায়াতে ইসলামীকে আমরা রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না : মির্জা ফখরুল
আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
২০২৫ সালে উদ্বেগজনক হারে বেড়েছে রাজনৈতিক সহিংসতা : টিআইবি
মিথ্যাবাদী নেতৃত্ব দেশের কল্যাণ করতে পারে না : তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৮, ০৮ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৮, ০৮ জানুয়ারি ২০২৬

মাদক পাচারের অভিযোগ এনে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর এবার তাকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কলম্বিয়ার প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাতের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গুস্তাভো পেত্রোকে কঠোর ভাষায় সতর্ক করেছিলেন।

বুধবার (৭ জানুয়ারি) কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর সঙ্গে টেলিফোনে কথা বলার পর ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি খুব অল্প সময়ের মধ্যে দুই নেতার একটি বৈঠক আয়োজন করতে যাচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

নিজের ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মাদক সংক্রান্ত পরিস্থিতি এবং আমাদের মধ্যে যে বিরোধ রয়েছে, সেটি ব্যাখ্যা করার জন্য গুস্তাভো পেত্রো আমাকে ফোন দিয়েছিলেন। আমি তার কথা বলার এই আগ্রহ ও বলার ভঙ্গির প্রসংশা করি, আমি আশা করি খুব তাড়াতাড়ি আমরা হোয়াইট হাউসে একটি বৈঠক করতে যাচ্ছি।’

গত শনিবার মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস আক্রমণ করে। এ সময় বোমা হামলা চালানো হয় দেশটির সামরিক স্থাপনা লক্ষ্য করে। আচমকা এই হামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে আনা হয় যুক্তরাষ্ট্রে এবং তেলসমৃদ্ধ দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ঘোষণা করা হয়।

এরপর রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বরার সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। কোনো রকম প্রমাণ ছাড়াই তিনি কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদক পাচারে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেন। তিনি এসময় তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞার আরোপের হুঁশিয়ারি দেন।

কলম্বিয়াতেও কি সামরিক হামলার মতো ব্যবস্থা নিতে যাচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘কথাটি শুনে ভালো লাগছে আমার।’

সোমবার এক প্রতিক্রিয়ার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছিলেন, এ ধরনের হুমকি মোকাবিলায় তিনি অস্ত্র হাতে নিতে প্রস্তুত আছেন।

বুধবার কলম্বিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মারিসিও জারামিলো এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র কলম্বিয়ায় হামলা করলে পুরো লাতিন আমেরিকায় ‘বিপর্যয়’ নেমে আসবে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর বুধবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো কলম্বিয়া জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। এ সময় এক সমাবেশে গুস্তাভো পেত্রো বলেন, তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। এছাড়া তিনি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকেরও আহ্বান জানান উত্তেজনা কমিয়ে আনতে।

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস আমন্ত্রণ  হুমকি ভিডিও সংবাদ
২৯ ডিসেম্বর ২০২৫
কয়েক সপ্তাহেই পরিষ্কার হবে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে কিনা : ট্রাম্প
২৩ ডিসেম্বর ২০২৫
বিশেষ দূত নিয়োগ দিয়ে ট্রাম্প বললেন ‘গ্রিনল্যান্ড অবশ্যই যুক্তরাষ্ট্রের হবে’
১৭ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় ৩৯ দেশ, কে কোন ক্যাটাগরিতে
১৬ ডিসেম্বর ২০২৫
বিবিসির বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মানহানির মামলা ট্রাম্পের
১২ ডিসেম্বর ২০২৫
কিয়েভ ও মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় ‘হতাশ’ ট্রাম্প
১১ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলার উপকূলে তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
১০ ডিসেম্বর ২০২৫
ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প
০৯ ডিসেম্বর ২০২৫
চীনের কাছে এআই চিপ বিক্রিতে এনভিডিয়াকে সবুজ সংকেত ট্রাম্পের
০৭ ডিসেম্বর ২০২৫
সমুদ্রপথের পর স্থলভাগেও অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের
০৫ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলায় সব বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত, ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
  2. খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প
  3. এপস্টেইন ফাইলে মোদির নাম, ভিত্তিহীন দাবি ভারতের
  4. ট্রাম্পের চাপের মুখে ইরাকে প্রেসিডেন্ট নির্বাচন ফের স্থগিত
  5. দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
  6. গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x