Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:১০, ২২ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:১০, ২২ জানুয়ারি ২০২৬
আরও খবর
ইরান যুদ্ধ : বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান নিহত
পাল্টা হামলা থেকে বিরত থাকতে ইরানকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গার্ড কমান্ডার নিহতের দাবি

গণবিক্ষোভে ৩ হাজার ১১৭ জনের মৃত্যুর খবর জানাল ইরান

এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:১০, ২২ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:১০, ২২ জানুয়ারি ২০২৬
তেহরানে সাম্প্রতিক জনবিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত আল-আকসা মসজিদের পাশ দিয়ে বুধবার একজন নারী হেঁটে যাচ্ছেন। ছবি : এএফপি

দেশব্যাপী সরকারবিরোধী গণবিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে প্রথমবারের মতো দাপ্তরিক তথ্য প্রকাশ করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত ডিসেম্বরের শেষভাগ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের বরাতে এই পরিসংখ্যান প্রকাশ করে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটিতে চলমান অস্থিরতায় এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির। 

তবে মানবাধিকার সংগঠন ও অ্যাক্টিভিস্টরা দাবি করেছেন, প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি। মূলত দেশজুড়ে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ করে চালানো দমনপীড়নের কারণে নিহতের প্রকৃত সংখ্যা আড়ালে রয়ে গেছে বলে তারা আশঙ্কা করছেন।

ইরানের শহীদ ফাউন্ডেশন ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ৩ হাজার ১১৭ জনের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ হিসেবে গণ্য করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিক্ষোভের সময় নিহত ‘নির্দোষ’ সাধারণ নাগরিকরা রয়েছেন। অন্যদিকে, অবশিষ্ট ৬৯০ জনকে ‘সন্ত্রাসী’ ও ‘দাঙ্গাকারী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যারা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল বলে দাবি করেছে তেহরান।

নরওয়ে ভিত্তিক সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ জানিয়েছে, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। তাদের দাবি, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর সরাসরি লাইভ অ্যামুনিশন ও ভারী মেশিনগান ব্যবহার করেছে। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে বাড়ির ছাদ থেকে গুলি চালানো হয়েছে। অনেকের চোখে সরাসরি গুলি করা হয়েছে।

গত বছরের ২৮ ডিসেম্বর অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নেয়। ১৯৭৯ সালের বিপ্লবের পর ক্ষমতাসীন ধর্মীয় নেতৃত্বের পতনের দাবিতে গত ৮ জানুয়ারি থেকে ইরানে নজিরবিহীন ধর্মঘট ও গণমিছিল শুরু হয়। তেহরান মিউনিসিপ্যালিটি বিক্ষোভের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে সম্প্রতি এক ডজন ভস্মীভূত বাসের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিক্ষোভ নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি— ইরানে যদি নতুন করে হত্যালীলা চলে, তবে তাদের এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’ এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর ওপর কোনো হামলা হলে তা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে গণ্য হবে।

ইরান গণবিক্ষোভ মৃত্যু 
১৪ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যাবে আরেকটি মার্কিন রণতরী
১১ ফেব্রুয়ারি ২০২৬
বিক্ষোভের পর অর্থনৈতিক চাপে ইরান, বন্ধ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান
০৯ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে সরকারবিরোধী সহিংসতায় সংস্কারপন্থি চার নেতা গ্রেপ্তার
০৭ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী ধাপের বৈঠক শিগগিরই : ইরান
০৬ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, সতর্ক করল জার্মানি
০৪ ফেব্রুয়ারি ২০২৬
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান
০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন ইরান, ধসে পড়ছে অর্থনীতি
০১ ফেব্রুয়ারি ২০২৬
ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে : তেহরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
  2. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
  3. খামেনি নিহত হওয়া নিয়ে পাল্টাপাল্টি দাবি
  4. ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ২০১, আহত ৭০০
  5. ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, সর্বশেষ পরিস্থিতি
  6. ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গার্ড কমান্ডার নিহতের দাবি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x