Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২০:০৫, ০১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২০:০৫, ০১ মার্চ ২০২৬
আরও খবর
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য : স্টারমার
খলিলুর রহমানকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, শোক প্রকাশ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ : উচ্চ মুদ্রাস্ফীতি ও মন্থর প্রবৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি
ইসরায়েলের অনুরোধে গ্যাস উৎপাদন বন্ধ করল শেভরন
ইরানে স্থল বাহিনী পাঠানো নিয়ে যা বললেন পিট হেগসেথ

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল সৌদি আরব

এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২০:০৫, ০১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২০:০৫, ০১ মার্চ ২০২৬
সৌদি আরবে অবস্থিত ইরানের দূতাবাস। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের সংঘাতের ভয়াবহতা সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। দেশটির ভূখণ্ডে ইরানের হামলার অভিযোগে রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১ মার্চ) সৌদি আরবের পক্ষ থেকে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘন করে চালানো এই হামলার প্রতিবাদ জানাতেই ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও বেশ কিছু ভ্রাতৃপ্রতিম দেশে ইরানের সাম্প্রতিক নির্লজ্জ হামলার প্রতিক্রিয়ায় রাজকীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে।

রিয়াদ এই হামলাকে কেবল তাদের ওপর নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছে। ইতোমধ্যে ওআইসি এবং জিসিসি ভুক্ত দেশগুলো এই পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থানকারী ২৭টি ঘাঁটিতে ও তেল আবিবে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। বর্তমানে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। 

এছাড়া কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাকেও মার্কিন ও ইসরায়েলি সম্পদ লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তেহরান। হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে অঞ্চলের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘আজ খুব জোরে’ আঘাত করলে ইরানকে এমন শক্তি দিয়ে প্রতিঘাত করা হবে যা বিশ্ব আগে কখনও দেখেনি।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি

ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে একটি অন্তর্বর্তী কাউন্সিল দেশ পরিচালনা করবে। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির ২৪টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কমপক্ষে ২০১ জন নিহত হয়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ সৌদি আরব
০২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ : উচ্চ মুদ্রাস্ফীতি ও মন্থর প্রবৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি
০২ মার্চ ২০২৬
ইসরায়েলের অনুরোধে গ্যাস উৎপাদন বন্ধ করল শেভরন
০২ মার্চ ২০২৬
ইরানে স্থল বাহিনী পাঠানো নিয়ে যা বললেন পিট হেগসেথ
০২ মার্চ ২০২৬
এলএনজি উৎপাদন বন্ধ করল কাতার, গ্যাসের দাম আকাশচুম্বী
০২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি বন্ধের সঙ্গে তেলের দাম বৃদ্ধির সম্পর্ক কী?
০২ মার্চ ২০২৬
দুদিন কোমায় থেকে মারা গেলেন খামেনির স্ত্রী
০২ মার্চ ২০২৬
‘দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’
০২ মার্চ ২০২৬
ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
০২ মার্চ ২০২৬
কাতারে স্থগিত ফুটবল, শঙ্কায় ফিনালিসিমা
০২ মার্চ ২০২৬
ভুল করে ৩টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করল কুয়েত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের ওপর হামলার পক্ষে ২৫ শতাংশ আমেরিকান : জরিপ
  2. ইরানের নৌ সদর দপ্তর ও ৯টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের
  3. মার্কিন ও ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
  4. যে প্রক্রিয়ায় নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা
  5. তুরস্কের প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের জরুরি ফোনালাপ
  6. দেশ পরিচালনায় ইরানে অন্তর্বর্তী ‘কাউন্সিল’ গঠন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x