Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ১৩:০৭, ২৪ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ১৩:০৭, ২৪ মার্চ ২০২৬
আরও খবর
ট্রাম্প চাইলেও কি ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন?
ট্রাম্পের আলোচনার বার্তার মধ্যেও ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা
ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার
বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
ট্রাম্পের পিছুটান, শেয়ারবাজারে উত্থান

যুদ্ধের মাঝপথে ফিরে গেলো মার্কিন বৃহত্তম রণতরী

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ১৩:০৭, ২৪ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ১৩:০৭, ২৪ মার্চ ২০২৬
মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ছবি: এএফপি

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’ সোমবার (২৩ মার্চ) গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরে এসেছে। বার্তা সংস্থা এএফপির একজন আলোকচিত্রী যুদ্ধজাহাজটিকে সুদা বে নৌঘাঁটিতে নোঙর করতে দেখেছেন। গত ফেব্রুয়ারি মাসে এই ঘাঁটি থেকেই জ্বালানি ও রসদ নিয়ে রণতরীটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ব্যাপক বিমান হামলায় ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিংকন—এই দুটি রণতরী মূল ভূমিকা পালন করছিল। ফোর্ড-এর প্রস্থান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির অবস্থানে একটি বড় শূন্যতা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পেন ওয়াশিংটনের গ্লোবাল পলিসি প্রোগ্রামের পরিচালক ড্যানিয়েল স্নাইডারম্যান বলেন, ‘যুদ্ধক্ষেত্র থেকে ফোর্ডকে সরিয়ে নেওয়ার অর্থ হলো যুদ্ধের ময়দানে মার্কিন সমর্থন কমে যাওয়া। তবে এর সঙ্গে থাকা অন্যান্য আকাশ প্রতিরক্ষা জাহাজগুলো যদি ইসরায়েলের কাছে অবস্থান করে, তবে তাৎক্ষণিক প্রভাব কিছুটা কম হতে পারে।’

গত ৯ মাস ধরে সমুদ্রে মোতায়েন থাকা এই রণতরিটিতে গত ১২ মার্চ লন্ড্রি রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই নাবিক আহত হন এবং প্রায় ১০০টি বেডসহ অভ্যন্তরীণ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ সময় সমুদ্রে থাকায় জাহাজটির টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থাতেও বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে, যা ক্রুদের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান সিনেটর মার্ক ওয়ার্নার এই দীর্ঘমেয়াদী মোতায়েনের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘প্রায় এক বছর সমুদ্রে থাকায় ফোর্ড এবং এর ক্রুরা চরম সীমার মধ্যে পৌঁছে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিবেচনাপ্রসূত সামরিক সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে এই সেনাদের।’

এর আগে এই রণতরীটিকে ক্যারিবীয় সাগরে মাদকপাচার রোধ এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযানেও ব্যবহার করা হয়েছিল।

ইরান-ইসরায়েল যুদ্ধ বিমানবাহী রণতরী ডোনাল্ড ট্রাম্প

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

২৪ মার্চ ২০২৬
ট্রাম্প চাইলেও কি ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন?
২৪ মার্চ ২০২৬
ট্রাম্পের আলোচনার বার্তার মধ্যেও ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা
২৪ মার্চ ২০২৬
ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬৬ জনের প্রাণহানি
  2. ইসরায়েলের দিকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান
  3. ‘যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বাড়ায় ট্রাম্প দায়ী’
  4. বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা সাময়িক : মার্কিন জ্বালানি মন্ত্রী
  5. ইরান কি সত্যিই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে?
  6. বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x