Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৩, ০১ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৩, ০১ এপ্রিল ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া
ট্রাম্পের হুমকির পর পাল্টা হামলার অঙ্গীকার ইরানের
প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প
ট্রাম্পের ভাষণ ‘ঘৃণ্য, ভয়ংকর ও অশুভ’

ন্যাটোকে ‘কাগজের বাঘ’ আখ্যা দিয়ে জোট ছাড়ার হুমকি ট্রাম্পের

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৩, ০১ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৩, ০১ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ন্যাটোর নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে উত্তর আটলান্টিক সামরিক জোট (ন্যাটো) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জোটকে ‘কাগজের বাঘ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ন্যাটোর সদস্যপদ বজায় রাখার বিষয়টি এখন ‘পুনর্বিবেচনার ঊর্ধ্বে’। খবর মিররের।

তেহরান কর্তৃক গত কয়েক সপ্তাহ ধরে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রাখায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এই প্রণালিটি পুনরায় উন্মুক্ত করতে ট্রাম্প ন্যাটো মিত্রদের কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ন্যাটোর সদস্য দেশগুলো এই যুদ্ধে জড়াতে ও জাহাজ পাঠাতে অস্বীকৃতি জানানোর পরেই ট্রাম্প এই কঠোর অবস্থানের কথা জানান।

টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ন্যাটোর মাধ্যমে কখনোই প্রভাবিত হইনি। আমি সবসময়ই জানতাম তারা একটা ‘কাগুজে বাঘ’; এবং পুতিনও তা জানেন।’ ইউক্রেন সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবসময় অন্যদের পাশে থাকলেও প্রয়োজনের সময় মিত্রদের পাশে পাচ্ছে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেন, ন্যাটো এখন একটি ‘একতরফা পথ’ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রকে দেশগুলোর সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার না দেওয়ায় তিনি মিত্রদের সমালোচনা করেন।

রুবিও জানান, এই সংঘাত শেষ হওয়ার পর ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে। ট্রাম্পও রুবিওর এই মন্তব্যে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ইরান যুদ্ধে সরাসরি জড়িত হতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি ব্রিটিশ নৌবাহিনীকে ‘অনুপযুক্ত’ ও তাদের বিমানবাহী রণতরীগুলোকে ‘খেলনা’ বলে উপহাস করেন। জবাবে কিয়ার স্টারমার জানিয়েছেন, তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না।

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমার বলেন, ‘বিভিন্ন দিক থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে, কিন্তু এই চাপ আমাকে আমার নীতি বা মূল্যবোধ থেকে টলাতে পারবে না।’

প্রেসিডেন্ট ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্যের জবাবে যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রী পিটার কাইল তাকে একজন ‘ব্যতিক্রমী’ ও ‘অপ্রচলিত’ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ট্রাম্প মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে চটকদার ও আক্রমণাত্মক কথাবার্তা বলে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেন ও সবাইকে চাপে রাখার কৌশল ব্যবহার করেন। মূলত অস্থিতিশীলতা তৈরি করে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতেই তিনি এই ধরনের বাগাড়ম্বরপূর্ণ আচরণ করেন বলে কাইল মন্তব্য করেন।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেখানে তিনি যুদ্ধের অগ্রগতি ও ন্যাটোর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। এর আগে তিনি জানিয়েছিলেন, এই যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে।

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোট

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

০১ এপ্রিল ২০২৬
দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হতে পারে : ট্রাম্প
৩১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর কাছ থেকে আদায়ে আগ্রহী ট্রাম্প
২৯ মার্চ ২০২৬
ইরানে পানি সরবরাহ স্থাপনা ও বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর্টেমিস-২ চাঁদে পৌঁছাতে কত সময় নেবে, এরপর কী হবে?
  2. প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প
  3. জ্বালানি সংকটে মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা
  4. ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কোথায়? যা জানালেন রুশ রাষ্ট্রদূত
  5. ট্রাম্পের ভাষণ ‘ঘৃণ্য, ভয়ংকর ও অশুভ’
  6. বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x