‘মানসিক অসুস্থতা’ নিয়ে সমালোচকদের প্রশ্নে যা বললেন ট্রাম্প
ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও আক্রমণাত্মক পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তবে সমালোচকদের তোলা প্রশ্ন উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার মঙ্গলবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি এসব সমালোচনার তোয়াক্কা করেন না।
ওই পোস্টে ট্রাম্প ইরানিদের ‘পাগল জারজ’ বলে সম্বোধন করেছিলেন। যা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক যখন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার দাবির বিষয়ে প্রশ্ন তোলেন, তখন ট্রাম্প তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘আমি সমালোচকদের পরোয়া করি না। আমি এ ধরনের কোনো দাবির কথা শুনিনি।’
নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ‘বরং আমার মতো আরও মানুষ থাকা দরকার। আমি আসার আগে বহু বছর ধরে বাণিজ্যসহ সব ক্ষেত্রে আমাদের দেশ (আমেরিকা) শোষিত হচ্ছিল। তাই যদি মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠেও, তবে দেশের প্রয়োজনে আমার মতো আরও মানুষের প্রয়োজন আছে।’
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এমন কঠোর ও আক্রমণাত্মক ভাষা ব্যবহারের বিষয়টি এখন মার্কিন রাজনীতিতেও বিতর্কের কেন্দ্রে।

এনটিভি অনলাইন ডেস্ক