Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৪৩, ০৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৪৩, ০৯ এপ্রিল ২০২৬
আরও খবর
ইরানকে ‘নরক’ বানানোর হুমকি দিয়েও নভেম্বরে চুক্তির আশা ট্রাম্পের
বিশ্ববাজারে কমল তেলের দাম
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন শর্ত দিল ইরান
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরায়েলি নাগরিকের কারাদণ্ড
গাজায় বহুতল ভবন ধসে নিহত ১২, ধ্বংসস্তূপে আটকা অনেকে
দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

লেবাননে সংঘাত, পুনরায় যুদ্ধ শুরুর হুমকি ইরানের

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৪৩, ০৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৪৩, ০৯ এপ্রিল ২০২৬
পাকিস্তানের করাচি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ। ছবি : এএফপি

লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের মুখে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দ্বিতীয় দিনে পড়ল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতি। এর মধ্যেই তেহরান পুনরায় যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে।
 
দুই সপ্তাহের যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্য জুড়ে হাজার হাজার মানুষের প্রাণহানি ও বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী এই যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনায় বসতে রাজি হওয়ার পর ওয়াশিংটন এবং তেহরান—উভয় পক্ষই নিজেদের বিজয়ী বলে দাবি করেছে।
 
তবে গতকাল বুধবারই এই চুক্তির দুর্বলতাগুলো প্রকাশ্যে আসতে শুরু করে। গত মার্চের শুরুতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে এদিন লেবাননে—এমনকি বৈরুতের জনবহুল কেন্দ্রস্থলেও—সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার অন্তত ১৮২ জন নিহত এবং প্রায় ৯০০ জন আহত হয়েছেন।
 
ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের এই লড়াই গত মঙ্গলবার রাতে স্বাক্ষরিত মার্কিন-ইরান যুদ্ধবিরতির অংশ নয়। পাকিস্তানের মাটিতে তেহরানের সঙ্গে আলোচনার নেতৃত্ব দেওয়ার মাত্র কয়েক দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই যুক্তির প্রতিধ্বনি করেছেন।
 
জেডি ভ্যান্স বলেন, ‘লেবাননের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই এবং যুক্তরাষ্ট্র কখনোই বলেনি যে লেবানন এই যুদ্ধবিরতির অংশ। যদি ইরান লেবানন ইস্যুতে এই আলোচনা ভেস্তে দিতে চায়, তবে সেটি একান্তই তাদের সিদ্ধান্ত।’
 
অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে যুদ্ধবিরতি ভঙ্গের হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, আলোচনার যে কার্যকর ভিত্তি তৈরি হয়েছিল তা ইতিমধ্যে লঙ্ঘিত হয়েছে, যার ফলে পরবর্তী আলোচনা এখন অযৌক্তিক। গালিবাফ যুদ্ধবিরতি লঙ্ঘনের তিনটি অভিযোগ তুলে ধরেন, লেবাননে অব্যাহত হামলা, ইরানের আকাশসীমায় ড্রোনের অনুপ্রবেশ এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার করা।
 
প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে হওয়া এই চুক্তির স্থায়িত্ব নিয়ে আরও সংশয় তৈরি করেছেন এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা। তিনি জানান, ইরানের প্রস্তাবিত ১০-দফা পরিকল্পনা এবং হোয়াইট হাউস যুদ্ধ বন্ধের জন্য যে শর্তগুলোতে সম্মত হয়েছিল, তা এক নয়।
 
লেবাননে হামলার তীব্রতাকে ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। কোনো সতর্কবার্তা ছাড়াই বৈরুত জুড়ে চালানো এই হামলায় আতঙ্ক ও বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় কর্মকর্তাদের মতে, গত মাসে ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে লেবাননে এ পর্যন্ত এক হাজার ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।
 
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি তাদের হামলা বন্ধ না করে তবে তারা পাল্টা জবাব দিয়ে নিজেদের দায়িত্ব পালন করবে। অন্যদিকে হিজবুল্লাহও জানিয়েছে যে তাদেরও জবাব দেওয়ার অধিকার রয়েছে।
 
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে ইরানের মোকাবিলা করতে তারা প্রস্তুত এবং তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। সামরিক বাহিনীর মতে, লেবাননে হিজবুল্লাহকে ‘নিরস্ত্র’ করাই তাদের মূল লক্ষ্য। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও প্রতিশ্রুতি দিয়েছেন যে, সংঘাত যদি আবার ছড়িয়ে পড়ে তবে মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

ইরান যুদ্ধ ইরান-ইসরায়েল যুদ্ধ লেবানন যুদ্ধবিরতি
২২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক তিন দিনের মধ্যে হতে পারে : ট্রাম্প
২২ এপ্রিল ২০২৬
ইরানে মোসাদের গুপ্তচর সন্দেহে উচ্চপদস্থ কর্মকর্তার ফাঁসি
২১ এপ্রিল ২০২৬
যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম
২১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ আলোচনার ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানের ‘বিরল’ ঘোষণা
২১ এপ্রিল ২০২৬
‘তেহরান নরম হলেই গরম হয় ওয়াশিংটন’
২১ এপ্রিল ২০২৬
‘যুদ্ধবিরতির আগেই আমার স্বপ্নগুলো মরে গেছে’
২১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে ৬০ সাবেক সেনা গ্রেপ্তার
২০ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ আলোচনা : কূটনীতি কি আরও সংঘাতের জন্ম দিতে পারে?
২০ এপ্রিল ২০২৬
কোনো শক্তির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান
২০ এপ্রিল ২০২৬
পাকিস্তানের ঘাঁটিতে ৬ মার্কিন সামরিক বিমানের অবতরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি প্রতিবেশিরা : ফ্রান্সের প্রেসিডেন্ট
  2. ইরানকে ‘নরক’ বানানোর হুমকি দিয়েও নভেম্বরে চুক্তির আশা ট্রাম্পের
  3. জাতিসংঘে ইসরায়েলের ‘গণহত্যামূলক মানসিকতার’ তীব্র নিন্দা এরদোয়ানের
  4. গাজার পরিস্থিতি নিয়ে নিষ্ক্রিয়তার জন্য আমাদের লজ্জা হওয়া উচিত : ম্যাক্রোঁ
  5. জাতিসংঘ অধিবেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট কেন প্রথমে বক্তব্য দেন?
  6. জাতিসংঘে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x