Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:০২, ১০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:০২, ১০ এপ্রিল ২০২৬
আরও খবর
সৌদিতে আগুনে নিহতদের ৩ জনের বাড়ি নাটোরে
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা
পুনঃনিরীক্ষণের আবেদন করলে সম্পূর্ণ খাতা দেখা হবে : শিক্ষামন্ত্রী
দেশের ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

লেবাননের সঙ্গে দ্রুত আলোচনায় প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:০২, ১০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:০২, ১০ এপ্রিল ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। একদিন আগে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানির পর তিনি এ ঘোষণা দেন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, লেবাননের পক্ষ থেকে বারবার সরাসরি আলোচনার অনুরোধের প্রেক্ষিতে আমি মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি।

বিবৃতিতে বলা হয়, এই আলোচনার মূল বিষয় হবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল-লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা। খবর আল জাজিরার। 

হামলার পর আলোচনার উদ্যোগ

এই ঘোষণা আসল এমন এক সময়, যখন বুধবার (৮ এপ্রিল) লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হন। যা চলমান সংঘাতে সবচেয়ে ভয়াবহ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। এই হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তান দাবি করেছে, লেবাননও এই চুক্তির অংশ। বিভিন্ন আন্তর্জাতিক নেতাও লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

লেবাননের প্রতিক্রিয়া

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, এ বিষয়ে একটি কূটনৈতিক উদ্যোগ চলছে, যা আন্তর্জাতিক মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জানিয়েছেন, রাজধানী বৈরুতে অস্ত্র কেবল রাষ্ট্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়টি হিজবুল্লাহর প্রতি এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলের হামলা অব্যাহত

আলোচনার সম্ভাবনার কথা বলার কয়েক ঘণ্টা আগেই নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা শক্তি, নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে চলবে।

লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, বুধবারের হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১০০-এর বেশি আহত হয়েছেন। নিহতদের স্মরণে বৃহস্পতিবার দেশটিতে জাতীয় শোক দিবস পালন করা হয়।

এর মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ নেতা নাইম কাসেমের এক সহযোগীকে হত্যা করেছে।

পাল্টা হামলা ও উত্তেজনা

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বিনত জবেইল শহরে ভারী গোলাবর্ষণ করেছে। একই সময়ে হিজবুল্লাহও অন্তত ২০টি হামলার দাবি করে জানিয়েছে, তারা ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে আঘাত হেনেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননের প্রায় ১৫ শতাংশ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়া হয়েছে এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

লেবাননে চলমান হামলার কারণে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরান বলছে, এসব হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, লেবাননে হামলা চলতে থাকলে শান্তি আলোচনা অর্থহীন হয়ে যাবে এবং ইরান লেবাননের জনগণকে ছেড়ে দেবে না।

তবে যুক্তরাষ্ট্র এখনও বলছে, লেবানন এই যুদ্ধবিরতির আওতায় পড়ে না। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশ লেবাননকে চুক্তির অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) বৈঠকে বসবেন। সেখানে চলমান যুদ্ধের স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হবে।

ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন আলোচনা ভিডিও সংবাদ
০২ মার্চ ২০২৬
হিজবুল্লাহর রকেট হামলার পর লেবাননে ইসরায়েলের বিমান হামলা
০১ মার্চ ২০২৬
কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?
০১ মার্চ ২০২৬
খামেনির উপদেষ্টা ও আইআরজিসি প্রধান নিহত
০১ মার্চ ২০২৬
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়া হবে : ইরানের প্রেসিডেন্ট
০১ মার্চ ২০২৬
ইরানের প্রতিশোধের লক্ষ্যবস্তু আরব রাষ্ট্রগুলোর মার্কিন ঘাঁটি
০১ মার্চ ২০২৬
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১, আহত বহু
১৬ ফেব্রুয়ারি ২০২৬
গাজা পুনর্গঠনে ট্রাম্পের অর্থ সহায়তার প্রতিশ্রুতির পর ইসরায়েলি হামলায় নিহত ১১
০৫ ফেব্রুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়া সফরে ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবি, যা জানাল সরকার
২৪ নভেম্বর ২০২৫
একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করল ইসরায়েল
০৪ নভেম্বর ২০২৫
ফিলিস্তিনি বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলি সামরিক আইনজীবী গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৬৯
  2. কলম্বিয়া ও পার্শ্ববর্তী দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
  3. সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কমায় বাড়ল স্বর্ণের দাম
  4. চীনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডলফিন’, ঘরছাড়া ১০ লাখের বেশি মানুষ
  5. বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
  6. ইয়েমেনের বন্দরে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x