Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৪ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৪ এপ্রিল ২০২৬
আরও খবর
গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ নিহত ১১
ইসরায়েলের সঙ্গে কয়েক দশকের প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
ইসরায়েলি সেনাদের ওপর ব্যাপক হামলার দাবি হিজবুল্লাহর
ইরান যুদ্ধে ইসরায়েলি আহতের সংখ্যা বেড়ে ৭৪৫১
‘নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন’

ইতালি কেন ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন করেনি?

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৪ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৪ এপ্রিল ২০২৬

দীর্ঘ কয়েক দশকের সামরিক সহযোগিতা ছিন্ন করে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছে ইতালি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে’ তার সরকার প্রতি পাঁচ বছর অন্তর হতে যাওয়া এই চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। খবর আল জাজিরার।

গত সপ্তাহে লেবাননে নিয়োজিত জাতিসংঘের ইতালীয় শান্তিরক্ষীদের একটি গাড়িবহরে ইসরায়েলি বাহিনী গুলি চালালে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এই ঘটনার প্রতিবাদে ইতালি রোমে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে। 

অন্যদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের আক্রমণকে অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করায় ক্ষুব্ধ হয় ইসরায়েল। সোমবার (১৩ এপ্রিল) ইসরায়েলও ইতালির রাষ্ট্রদূতকে তলব করে এর কড়া প্রতিবাদ জানায়।

ইতালির এই সিদ্ধান্ত কেবল কূটনৈতিক নয়, বরং অভ্যন্তরীণ ও আঞ্চলিক চাপের ফল। ইউরোপের অন্যান্য দেশগুলো ইতোমধ্যেই ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি সীমিত করেছে। ইতালির বিরোধী দলগুলোও দীর্ঘদিন ধরে একই দাবি জানিয়ে আসছিল। এছাড়া গাজা ইস্যু ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির দাবিতে ইতালির রাজপথে লাখো মানুষের বিক্ষোভ ও ধর্মঘট মেলোনি সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)-এর তথ্য অনুযায়ী, ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানিতে ইতালি বর্তমানে তৃতীয় বৃহত্তম দেশ। যদিও ২০২১-২০২৫ সালের পরিসংখ্যানে দেখা যায়, ইসরায়েলের মোট অস্ত্র আমদানির মাত্র ১ দশমিক ৩ শতাংশ আসে ইতালি থেকে (শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি)। তবে পরিমাণ কম হলেও ইতালির এই পদক্ষেপ ইসরায়েলের জন্য একটি বড় রাজনৈতিক ও কৌশলগত ধাক্কা।

২০০৩ সালে স্বাক্ষরিত এই চুক্তিটির মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম বিনিময় ও যৌথ গবেষণার সুযোগ ছিল। বিশ্লেষকরা মনে করছেন, শান্তিরক্ষীদের ওপর হামলা এবং লেবানন ও গাজায় বেসামরিক প্রাণহানি নিয়ে ইতালির তীব্র অসন্তোষই এই দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতার ইতি টেনেছে।

ইসরায়েল প্রতিরক্ষা চুক্তি ইতালি নবায়ন
০৯ মার্চ ২০২৬
লেবাননের আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার ইসরায়েলের
২১ ফেব্রুয়ারি ২০২৬
ইসরায়েলের সঙ্গে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা চালু করবে ভারত
১৩ অক্টোবর ২০২৫
১৯৬৮ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল
১৩ অক্টোবর ২০২৫
মুক্তি দিলেও ১৫৪ ফিলিস্তিনিকে অন্য দেশে পাঠাচ্ছে ইসরায়েল
১৭ সেপ্টেম্বর ২০২৫
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব ইইউর
০১ জুলাই ২০২৫
ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
১৯ জুন ২০২৫
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি হাসপাতাল ক্ষতিগ্রস্ত
১৫ জুন ২০২৫
গাজায় সামরিক অভিযানে ৪৩০ ইসরায়েলি সৈন্য নিহত
২৮ মার্চ ২০২৫
গাজায় নিহত আরও ৪০, খাবার মজুত মাত্র দুই সপ্তাহের
  •  
সর্বাধিক পঠিত
  1. গাজার মতো লেবাননেও ‘ইয়েলো লাইন’ টানলো ইসরায়েলি বাহিনী
  2. ইরানকে ব্ল্যাকমেইল করতে দেব না : ট্রাম্প
  3. হরমুজ প্রণালিতে জাহাজে গুলি : ইরানি রাষ্ট্রদূতকে তলব করল ভারত
  4. যুক্তরাষ্ট্রের ‘নতুন প্রস্তাব’ নিয়ে যা জানাল ইরান
  5. ‘আলোচনার চেয়ে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি’
  6. ইরানের সেনা দিবস উপলক্ষে মোজতবা খামেনির নতুন বার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x