Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
ডয়চে ভেলে
১২:২০, ০১ মে ২০২৬
আপডেট: ১২:৩১, ০১ মে ২০২৬
ডয়চে ভেলে
১২:২০, ০১ মে ২০২৬
আপডেট: ১২:৩১, ০১ মে ২০২৬
আরও খবর
ইরানের আলোচনার প্রস্তাবে কমলো তেলের দাম
শান্তি আলোচনার জন্য নতুন প্রস্তাব দিয়েছে ইরান
আবারও হামলা হলে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’ প্রত্যুত্তর দেবে ইরান
ইরান যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ‘যুক্তরাষ্ট্রের পুতুল ঘাঁটি দায়ী’: মোজতবা খামেনি

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : জার্মানির চ্যান্সেলর

ডয়চে ভেলে
১২:২০, ০১ মে ২০২৬
আপডেট: ১২:৩১, ০১ মে ২০২৬
ডয়চে ভেলে
১২:২০, ০১ মে ২০২৬
আপডেট: ১২:৩১, ০১ মে ২০২৬
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। ছবি : এএফপি

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, ‘‘ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে৷ সময়ক্ষেপণ বন্ধ করতে হবে তাদের৷ তারা আর পুরো অঞ্চল (মধ্যপ্রাচ্য), এমনকি পুরো বিশ্বকে জিম্মি করে রাখতে পারে না৷’’

জার্মানির লোয়ার স্যাক্সনির ম্যুনস্টারে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইলের সঙ্গে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় জার্মানির চ্যান্সেলর আরও বলেন, ‘‘ইরানের সামরিক কর্মসূচির অবসান হতেই হবে৷ ইসরায়েল বা আমাদের সহযোগীদের বিরুদ্ধে আর কোনো হামলা চলতে পারে না৷’’

এ সময় হরমুজ প্রণালিতে সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে ওঠার আহ্বান জানিয়ে মের্ৎস বলেন, ‘‘প্রাসঙ্গিক শর্তগুলো পূরণ হলে সামুদ্রিক পথের স্বাধীনতা নিশ্চিত করার জন্য জার্মানি সামরিকভাবে অবদান রাখতে প্রস্তুত৷’’

সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে নিজের নাম লেখা সামরিক পোশাক পরে কথা বলার সময় জার্মানির চ্যান্সেলর জানান, সাইপ্রাসে ইউরোপীয় কাউন্সিলের এক বৈঠকে তিনি ‘‘ইরানের ওপর নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর’’ তদবির করেছেন। কারণ, হরমুজ অবরুদ্ধ থাকলে তা সকলের জন্য ব্যাপক অর্থনৈতিক সমস্যার কারণ হবে৷

তার সরকার এসব বিষয়ে মিত্রদের সঙ্গে ‘বিশেষ করে ওয়াশিংটনে’ নিবিড় যোগাযোগ রাখছে উল্লেখ করে মের্ৎস বলেন, ‘‘আমরা তা করছি সম্মিলিত ট্রান্সআটলান্টিক স্বার্থে৷ পারস্পরিক শ্রদ্ধা ও কাজের ন্যায্য বিভাজন বজায় রেখে তা করছি আমরা৷ এক্ষেত্রে, বিশেষ করে এই উত্তাল সময়ে আমরা একটি স্পষ্ট দিকনির্দেশনা অনুসরণ করছি। এই দিকনির্দেশনা একটি শক্তিশালী ন্যাটো ও একটি নির্ভরযোগ্য ট্রান্সআটলান্টিক অংশীদারিত্বের দিকেই নির্দেশিত থাকে৷’’

এর আগে পাকিস্তানে শান্তি আলোচনা নিয়ে টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ‘অপমানিত’ হয়েছে বলে মন্তব্য করেছিলেন মের্ৎস৷ ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জার্মানিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প৷ তারপরই ইরান ও হরমুজ নিয়ে এসব মন্তব্য করলেন ফ্রিডরিশ মের্ৎস৷

জার্মানি ইরান জার্মানির চ্যান্সেলর

সংশ্লিষ্ট সংবাদ: জার্মানি

২৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে রেজা পাহলভির ওপর রং নিক্ষেপ
২৫ মার্চ ২০২৬
ইরান থেকে শরণার্থীর ঢলের শঙ্কায় সংখ্যাগরিষ্ঠ জার্মান
১১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ, ব্রিটেন-জার্মানি-ইতালির নেতাদের ফোনালাপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধ বদলে দিচ্ছে সমুদ্রপথ, কেন্দ্রবিন্দুতে আফ্রিকা
  2. ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : জার্মানির চ্যান্সেলর
  3. ইরান যুদ্ধের ধাক্কায় ইউরোপে মুদ্রাস্ফীতি পৌঁছেছে ৩ শতাংশে
  4. ইরান যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের
  5. যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৯
  6. মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ‘যুক্তরাষ্ট্রের পুতুল ঘাঁটি দায়ী’: মোজতবা খামেনি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x