Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩০, ১৬ মে ২০২৬
আপডেট: ২২:৩৮, ১৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩০, ১৬ মে ২০২৬
আপডেট: ২২:৩৮, ১৬ মে ২০২৬
আরও খবর
মার্কিন-ইসরায়েলি হামলা থামানো উপসাগরীয় দেশগুলোর ‘নৈতিক দায়িত্ব’ : ইরান
মার্কিন হামলার জবাবে বাহরাইন-জর্ডানে ইরানের পাল্টা আঘাত
হরমুজে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
নেতানিয়াহু অপমানিত ও ব্যর্থ যুদ্ধবাজ নেতায় পরিণত হয়েছে : রিপোর্ট
তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় গতি আনতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩০, ১৬ মে ২০২৬
আপডেট: ২২:৩৮, ১৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩০, ১৬ মে ২০২৬
আপডেট: ২২:৩৮, ১৬ মে ২০২৬
বিশ্বকাপ খেলতে ইরানের ফুটবল দলকে বিদায় জানাতে তেহরানে জনসমাবেশে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি হাতে নিয়ে উপস্থিত একজন সমর্থক। ছবি : এএফপি

ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে স্থবির হয়ে পড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনায় গতি আনতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আজ শনিবার (১৬ মে) তেহরানে পৌঁছেছেন। ইরানের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পাকিস্তানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা সহজতর করতে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার লক্ষ্যে মহসিন নাকভি আজ দুই দিনের সরকারি সফরে ইসলামি প্রজাতন্ত্র ইরানে পৌঁছেছেন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনিরের তেহরান সফরের মাত্র কয়েকদিন পর মোহসিন নাকভি এই সফর শুরু করলেন।

ইরান ও যুক্তরাষ্ট্রেরর মধ্যকার শান্তি আলোচনায় ইসলামাবাদ সক্রিয়ভাবে মধ্যস্থতা করে আসছে এবং গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছিল তারা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার বলেছেন, তেহরান ওয়াশিংটনের কাছ থেকে বার্তা পেয়েছে। ওই বার্তা নির্দেশ করে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক।

ইরানের প্রধান আলোচনাকারী এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ গত মঙ্গলবার বলেন, ওয়াশিংটনের উচিত তেহরানের শান্তির প্রস্তাব মেনে নেওয়া অথবা ব্যর্থতার মুখোমুখি হওয়া। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করার এবং যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলে সতর্ক করার পর গালিবাফ এই মন্তব্য করেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বাঘের গালিবাফ বলেন, ‘১৪ দফার প্রস্তাবে যেভাবে ইরানি জনগণের অধিকারের কথা উল্লেখ করা হয়েছে, তা মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্য যেকোনো পন্থা সম্পূর্ণ নিষ্ফল হবে; একের পর এক ব্যর্থতা ছাড়া আর কিছুই আসবে না।’

২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ইরান আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির কারণে থেমে আছে। অস্থায়ী এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দেওয়ার জন্য পাকিস্তান তাদের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

 

ইরান-ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতি শান্তি আলোচনা

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

৬ ঘন্টা আগে
মার্কিন-ইসরায়েলি হামলা থামানো উপসাগরীয় দেশগুলোর ‘নৈতিক দায়িত্ব’ : ইরান
১০ ঘন্টা আগে
মার্কিন হামলার জবাবে বাহরাইন-জর্ডানে ইরানের পাল্টা আঘাত
১১ ঘন্টা আগে
হরমুজে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেতানিয়াহু অপমানিত ও ব্যর্থ যুদ্ধবাজ নেতায় পরিণত হয়েছে : রিপোর্ট
  2. মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ ট্রাম্পের, ইরানকে পাল্টা জবাবের হুমকি
  3. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  4. ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ট্রাম্প
  5. লেবাননের নতুন এলাকা খালি করার আহ্বান ইসরায়েলের
  6. স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x