Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৬:১৫, ২৩ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৬:১৫, ২৩ মে ২০২৬
আরও খবর
মানবতার স্বার্থেই ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন : পুতিনকে মোদি
মুরগির মাংস বেশি খেয়ে ফেলায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম
অতীতে আটকে গেলে তো উন্নয়ন হবে না : ভারতীয় হাইকমিশনার
পাকিস্তানের সঙ্গে পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে : আন্তর্জাতিক আদালত

এক মাসে তৃতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়াল ভারত

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৬:১৫, ২৩ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৬:১৫, ২৩ মে ২০২৬
ফাইল ছবি

ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে লোকসান পুষিয়ে নিতে চলতি মে মাসে তৃতীয়বারের মতো পেট্রল ও ডিজেলের দাম বাড়িয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন সংস্থাগুলো। আজ শনিবার (২৩ মে) দেশটির জ্বালানি ডিলাররা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৮৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৫১ রুপি। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম ৯১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ৯২ দশমিক ৪৯ রুপি।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ব্যবহারকারী দেশ হলো ভারত। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়। বৈশ্বিক সংকটে বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারতই সবার শেষে খুচরা বাজারে জ্বালানি তেলের দাম বাড়াল। গত ১৫ মে চার বছর পর দেশটিতে প্রথম জ্বালানির দাম বাড়ানো হয়েছিল। তিন দফার এই মূল্যবৃদ্ধির ফলে ভারতে তেলের দাম লিটার প্রতি প্রায় ৫ রুপি বেড়ে গেল।

তেল বিপণন সংস্থাগুলো একবারে দাম না বাড়িয়ে ধাপে ধাপে দাম বাড়াচ্ছে। এর আগে ২০২২ সালের এপ্রিলে উত্তর প্রদেশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন শেষ হওয়ার পর ঠিক এভাবেই তেলের দাম বাড়ানো হয়েছিল।

ভারতের বিরোধী দলগুলো অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলোতে ভোট ব্যাংকের ক্ষতি এড়াতে এতদিন জ্বালানির দাম বাড়ানো স্থগিত রেখেছিল। তবে দেশটির শোধনাগার বা রিফাইনারিগুলোর সূত্র জানিয়েছে, বিপুল পরিমাণ লোকসান মেটাতে সামনে তেলের দাম আরও বাড়াতে হবে।

ভারত পেট্রোলিয়ামের (বিপিসিএল) চেয়ারম্যান চলতি সপ্তাহের শুরুতে জানান, দাম বাড়ানোর পরেও তারা প্রতি লিটার ডিজেলে ২৫ থেকে ৩০ রুপি এবং পেট্রলে ১০ থেকে ১৪ রুপি রাজস্ব লোকসান গুনছেন। এদিকে ভারতের তেল মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, তেল শোধনাগারগুলোকে কোনো ধরনের আর্থিক প্রণোদনা বা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা সরকারের নেই।

উল্লেখ্য, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম সম্মিলিতভাবে ভারতের ১ লাখ ৩ হাজারেরও বেশি ফুয়েল স্টেশনের ৯০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। সাধারণত এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো একসঙ্গেই জ্বালানির দাম নির্ধারণ করে থাকে।

তেল তেলের দাম ভারত
০৬ মে ২০২৬
বাড়ার পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
০৫ মে ২০২৬
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
০৩ মে ২০২৬
বাড়ছে তেলের দাম, যুদ্ধ শেষে বড় পতনের শঙ্কা
২৯ এপ্রিল ২০২৬
আবারও বাড়ল ভোজ্যতেলের দাম
২৮ এপ্রিল ২০২৬
সরবরাহ অনিশ্চয়তায় আরও বাড়ল তেলের দাম
২৭ এপ্রিল ২০২৬
তেলের দাম বাড়ল
২৪ এপ্রিল ২০২৬
তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম
২৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে তেলের দাম চড়া, রপ্তানিতে রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র
২১ এপ্রিল ২০২৬
বাড়ার পর বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
১৮ এপ্রিল ২০২৬
মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ, যুক্ত হলো আরও কয়েকটি জেলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চলন্ত স্লিপার বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  2. নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯
  3. নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা
  4. নেপালের বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৫ হাজার
  5. নিউইয়র্কে আরএসএসের বিরুদ্ধে বিক্ষোভ, ভারতের পতাকা ছিঁড়ল খালিস্তানপন্থীরা
  6. নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x