Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:২০, ২৭ মে ২০২৬
আপডেট: ১৬:২২, ২৭ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:২০, ২৭ মে ২০২৬
আপডেট: ১৬:২২, ২৭ মে ২০২৬
আরও খবর
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ৫ প্রাণ
দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
রাজধানীতে রোড ডিভাইডার ভেঙে এক বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ৪
লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৩১
নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:২০, ২৭ মে ২০২৬
আপডেট: ১৬:২২, ২৭ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:২০, ২৭ মে ২০২৬
আপডেট: ১৬:২২, ২৭ মে ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় মঙ্গলবার অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকা সত্ত্বেও হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছে তেল আবিব।

অন্যদিকে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, দক্ষিণাঞ্চলীয় জাওতার আল-শারকিয়াহ শহরে ইসরাইলি সেনারা প্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, স্থল অভিযানের পরিধি আরও বাড়ানো হয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত চার শিশু ও তিন নারী রয়েছেন।

টায়ারের কাছে বুর্জ আল-শামালিতে ১৪ জন, কাওথারিয়াত আল-রিজে পাঁচজন, হাব্বুশে চারজন, মারাকেহতে ছয়জন এবং সালায় দুজন নিহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহতে অবস্থানরত এএফপির এক সংবাদদাতা জানান, শহরটি খালি করার কঠোর সতর্কবার্তা জারির পর সেখানে বিমান হামলা চালানো হয়। শহরের বিভিন্ন স্থানে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, এর মধ্যে সরকারি হাসপাতালের কাছাকাছি এলাকায় একটি হামলা চালানো হয়। এতে হাসপাতালের বিভিন্ন বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ ও পূর্ব লেবাননের নাবাতিয়েহ শহরসহ অন্তত ৫০টি শহর ও গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিতে সতর্কবার্তা দেয় ইসরায়েলি সেনাবাহিনী।

দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেন, সেনারা দক্ষিণ লেবাননে ইসরায়েল ঘোষিত ‘ইয়েলো লাইনের’ বাইরেও অভিযান শুরু করেছে। এই সীমারেখা লেবাননের অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা নাবাতিয়েহ শহর নজরদারি করা জাওতার আল-শারকিয়াহ এলাকায় অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করেছে।

এক বিবৃতিতে তারা দাবি করে, মঙ্গলবার ভোরে বিমান হামলা ও ভারী গোলাবর্ষণের পর জাওতার আল-শারকিয়াহর দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের প্রতিহত করা হয়েছে।

পূর্ব লেবাননে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম বেকার মাশঘারা শহরে ‘গতকালের ইসরায়েলি শত্রুদের বিমান হামলায়’ প্রাথমিক হিসাবে ১১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুই কন্যাশিশু ও এক নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ওই শহরে এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাসী কার্যক্রম শনাক্ত’ হওয়া হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে মাশঘারা এলাকায় একাধিক হামলা চালানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে আরও কয়েকটি ইসরায়েলি হামলার খবর দিয়েছে।

দক্ষিণাঞ্চলীয় শ্রিফায় এক হামলায় রিসালা স্কাউটস অ্যাসোসিয়েশনের এক উদ্ধারকর্মী নিহত হন। আহত হন আরও দুজন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হিজবুল্লাহ-ঘনিষ্ঠ আমাল আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট এই সংগঠনের সদস্যসহ যুদ্ধে নিহত উদ্ধারকর্মীর সংখ্যা বেড়ে ১২১ জনে দাঁড়িয়েছে।

পূর্বাঞ্চলে লিতানি নদীর কারাউন হ্রদের কাছে লেবাননের সবচেয়ে বড় বাঁধের আশপাশেও একাধিক হামলা হয়েছে।

লিতানি রিভার অথরিটি এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, কারাউন বাঁধ বা এর স্থাপনাগুলোতে ‘প্রত্যক্ষ বা পরোক্ষ’ হামলা হলে ভাটি এলাকার বাসিন্দা, অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘ভয়াবহ ঝুঁকি’তৈরি হতে পারে।

সংস্থাটি আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কারাউন বাঁধকে হামলা থেকে রক্ষার আহ্বান জানায়।

লেবাননের সিভিল ডিফেন্স জানায়, কারাউন শহরে এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে দ্বিতীয় দফা হামলায় আহত হন এক উদ্ধারকর্মী। পরে তিনি মারা যান।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মঙ্গলবার রাতে লেবাননজুড়ে হিজবুল্লাহর শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীটি মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সেনা ব্যারাকে ড্রোন হামলারও দাবি করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া ‘বিস্ফোরকবাহী একাধিক ড্রোন’প্রতিহত করা হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, লেবাননে অভিযান আরও জোরদার করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী স্থলভাগে বড় ধরনের শক্তি নিয়ে অভিযান চালাচ্ছে এবং কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানগুলো নিয়ন্ত্রণে নিচ্ছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের জনপদগুলোকে সুরক্ষিত রাখতে আমরা নিরাপত্তা বাফার জোন আরও শক্তিশালী করছি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার বলেন, সোমবার লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীরা ৯১টি আকাশসীমা লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সর্বোচ্চ সংখ্যা।

ফারহান হক আরও জানান, ইউনিফিল ইসরায়েলি সেনাবাহিনীর ৩৯৯টি গোলাবর্ষণের ঘটনা এবং হিজবুল্লাহর ১১টি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের তথ্য নথিভুক্ত করেছে।

লেবানন ইসরায়েল নিহত

সংশ্লিষ্ট সংবাদ: লেবানন

২৭ মে ২০২৬
লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৩১
২৪ মে ২০২৬
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২০
১৮ মে ২০২৬
যুদ্ধবিরতি বাড়ানোর পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আফ্রিকাজুড়ে ক্রমেই জনপ্রিয় হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি
  2. দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
  3. চলতি বছর শেষে স্বর্ণের দামে বড় পতনের আভাস
  4. বিশ্ববাজারে রুপার দামে বড় পতন, কমেছে স্বর্ণও
  5. ইরান যুদ্ধ থেকে সহজে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প
  6. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x