Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ১৯ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫০, ১৯ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ১৯ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫০, ১৯ জুলাই ২০২৬
আরও খবর
রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
ইউক্রেনের ৬০৫ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ক্ষেপণাস্ত্রের আঘাতে ইয়েমেন উপকূলে ভারতীয় জাহাজ ডুবি, ১৪ নাবিক উদ্ধার
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৪
মার্কিন নৌ-অবরোধ নিয়ে কড়া হুঁশিয়ারি ইরানের

যুদ্ধ শুরুর পর কিয়েভে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ১৯ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫০, ১৯ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ১৯ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫০, ১৯ জুলাই ২০২৬
১৯ জুলাই কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধারকারীরা একটি আবাসিক ভবনে কাজ করছেন। ছবি: এএফপি

যুদ্ধ শুরুর পর ইউক্রেনের রাজধানী কিয়েভে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, এক রাতেই রাশিয়া সর্বোচ্চ সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

স্থানীয় সময় আজ রোববার (১৯ জুলাই) ভোররাতে কয়েক ঘণ্টাব্যাপী এই হামলায় অন্তত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ইউক্রেনের জাতীয় পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর অন্তত ছয়টি জেলায় হামলার প্রভাব পড়েছে। খবর আল জাজিরার। 

রুশ হামলায় আবাসিক ভবন, অফিস, শিল্পকারখানা, শিক্ষার্থীদের আবাসন এবং বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, সভিয়াতোশিনস্কি জেলায় আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। শেভচেঙ্কিভস্কি জেলায় একটি তিনতলা ভবনে আগুন লাগার পর সেখান থেকেও বাসিন্দাদের উদ্ধার করা হয়। পরে ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া সোলোমিয়ানস্কি, দেসনিয়ানস্কি ও দনিপ্রো জেলাতেও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এ হামলাকে ‘ইউক্রেনের রাজধানীর ওপর নির্মম সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে মস্কোর বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আন্দ্রি সিবিহা বলেন, এই সন্ত্রাস বন্ধ করতে মস্কোর ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা প্রয়োজন।

একই সময়ে ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও রুশ ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে জাপোরিঝিয়া অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলায় ট্রেনের চালক নিহত হন বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া ৪১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে ১৮টি ভূপাতিত করা হয়েছে। তবে দেশটি এখনও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সবচেয়ে কার্যকর ব্যবস্থা হিসেবে বিবেচিত।

এদিকে ইউক্রেন দাবি করেছে, কৃষ্ণ সাগরে তারা রাশিয়ার দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় জ্বালানি ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে নিজ দেশে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে তিনি প্রস্তুত আছেন। তবে এ বিষয়ে এখনও কোনো বিস্তারিত পরিকল্পনা বা সময়সূচি প্রকাশ করা হয়নি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইউক্রেন রাশিয়া কিয়েভ ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধ
২৫ মে ২০২৬
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা
১৪ মে ২০২৬
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
১২ মে ২০২৬
যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা
২৭ ফেব্রুয়ারি ২০২৬
১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া
২৬ ফেব্রুয়ারি ২০২৬
রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে আহত ২৩
২৫ জানুয়ারি ২০২৬
রাশিয়ার হামলায় বিপর্যস্ত, আকাশ প্রতিরক্ষা চেয়ে জেলেনস্কির আকুতি
২৩ জানুয়ারি ২০২৬
ইউক্রেনের ডনবাস থেকে সেনা প্রত্যাহারের দাবিতে অনড় ক্রেমলিন, ত্রিপক্ষীয় বৈঠক আজ
১১ ডিসেম্বর ২০২৫
ইউক্রেনের ২৮৭ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
০৮ ডিসেম্বর ২০২৫
ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করতে লন্ডনে জেলেনস্কি
০৭ ডিসেম্বর ২০২৫
থেমে গেছে শান্তি আলোচনা, ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
  2. হরমুজে প্রবেশকারী জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান
  3. হরমুজ প্রণালিতে বাধ্যতামূলক টোলের বিরোধিতা ৮ শিপিং সংস্থার
  4. ইউক্রেনের ৬০৫ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
  5. বিশ্ববাজারে কমল তেলের দাম
  6. বিশ্ববাজারে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x