স্বর্ণের দামে আবারও বড় পতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও বড় পতন ঘটেছে। তেলের মূল্য বৃদ্ধি ও মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড (আয়) বাড়ার পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতির আশঙ্কায় বাজারের ওপর এই মন্দা প্রভাব পড়েছে। খবর রয়টার্সের।স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৬১ দশমিক ৭৯ ডলারে নেমে আসে, যা গত ১৭ সেপ্টেম্বরের...