মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় রাখাইনে নিহত অন্তত ৫০

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫০-এ দাঁড়িয়েছে৷ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশের সীমান্তবর্তী এ রাজ্য থেকে আরো কিছু মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং স্থানীয় এক ত্রাণকর্মী এ তথ্য নিশ্চিত করেছেন৷মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, সোমবার রাখাইন...