Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৩:৪০, ১২ আগস্ট ২০১৯
আপডেট: ১৩:৩৭, ১০ ডিসেম্বর ২০২০
মাজহার বাবু
১৩:৪০, ১২ আগস্ট ২০১৯
আপডেট: ১৩:৩৭, ১০ ডিসেম্বর ২০২০
আরও খবর
দেশে সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল : বুবলী
ফের মা হওয়ার বিষয়ে বুবলী বলছেন, খুব ব্যক্তিগত বিষয়
ভালোবাসা দিবসে জোভান–নীহার ‘যে কথা হয়নি বলা’
বাবা হলেন মেগাস্টার রাম চরণ
বিয়ের পিঁড়িতে নাঈম-শাবনাজ কন্যা মাহাদিয়া

‘ঈদে লজ্জা থেকে বাঁচাল, সন্তানের মুখে মাংস দিল পরী মণি’

মাজহার বাবু
১৩:৪০, ১২ আগস্ট ২০১৯
আপডেট: ১৩:৩৭, ১০ ডিসেম্বর ২০২০
মাজহার বাবু
১৩:৪০, ১২ আগস্ট ২০১৯
আপডেট: ১৩:৩৭, ১০ ডিসেম্বর ২০২০

‘এফডিসিতে কাজ বলে বস্তির সবার মতো মাংস সংগ্রহ করতে পারি না। আশপাশের সবাই সকালে ব্যাগ নিয়ে মাংস সংগ্রহ করতে বের হয়, আত্মসম্মানের জন্য আমার পরিবারের কেউ তা করতে পারে না। যে কারণে ঈদের দিন সবাই মাংস খেলেও আমি সন্তানের মুখে মাংস দিতে পারিনি বেশ কয়েক বছর। তবে তিন বছর ধরে পরী মণি আমাদের জন্য এফডিসিতে কোরবানি দিচ্ছে। এখন ঈদে লজ্জা থেকে বাঁচাল, সন্তানের মুখে মাংস দিল পরী মণি। আল্লাহ যেন তাঁর হায়াত দারাজ করেন। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ,’ কথাগুলো এনটিভি অনলাইনকে বলেন এফডিসির প্রডাকশন বয় আবদুর রহমান।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরী মণি ২০১৬ সালে প্রথম এফডিসিতে কোরবানি দিচ্ছেন অসচ্ছল চলচ্চিত্র কর্মীদের জন্য। এরপর ২০১৭ ও ২০১৮ সালেও সেই ধারা অব্যাহত রেখেছিলেন তিনি। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ সকালে তিনি কোরবানি দিয়েছেন চারটি গরু।

বিষয়টি নিয়ে সহশিল্পী মাহফুজ বলেন, ‘এখন চলচ্চিত্রের অবস্থা খুব ভালো নয়, যে কারণে আমরা আগের মতো এখন আর কোরবানি দিতে পারি না। আমার এফডিসিতে কাজ করি বলে এলাকায় যে সম্মান আছে, তা নষ্টও করতে পারি না। যে কারণে ঈদের দিনটি পরিবারের কাছে আমি বিব্রতকর অবস্থায় থাকতাম। তবে পরী কোরবানি দেওয়ার পর থেকে আর তেমন বিব্রত হতে হয় না। অন্তত তাদের মুখে দুই টুকরা মাংস তুলে দিতে পারি।’

চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিংয়ের ব্যস্ততায় ঢাকার বাইরে থাকতে হয়েছে। ঈদের আগের রাতে নানাকে নিয়ে রাজধানীর কমলাপুর গরুর হাটে যান পরী। হাটে গিয়ে নিজেই দেখেশুনে ক্রয় করেন চারটি গরু।

মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন যিনি, তাঁর নাম পরী মণি। মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রুপালি পর্দায় অভিনয় শুরু করেন পরী মণি। শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র।

সংশ্লিষ্ট সংবাদ: পরী মণি

২০ জানুয়ারি ২০২৬
নিজেকে কেন ‘সত্যি পরী’ বললেন পরী মণি?
২১ অক্টোবর ২০২৫
কেন চারদিন আগে পরীমণি জন্মদিন পালন করলেন  
৩০ সেপ্টেম্বর ২০২৫
ঝলমলে লুকে পরী মণি, সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফের মা হওয়ার বিষয়ে বুবলী বলছেন, খুব ব্যক্তিগত বিষয়
  2. ‘মঞ্চে ওঠার সময় জানতে পারি একুশে পদক পাচ্ছি’
  3. অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নওবা তাহিয়া
  4. কেন প্লেব্যাক না করার সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং?
  5. ভালোবাসা দিবসে জোভান–নীহার ‘যে কথা হয়নি বলা’
  6. মেঘার তৃতীয় গান ‘অবিশ্বাসের দেশে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x