Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১৪:১৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:১৮, ২৮ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:১৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:১৮, ২৮ অক্টোবর ২০২৬
আরও খবর
দেশ ছাড়ার নির্দেশ ঘিরে বিপাকে ইমরান, কোর্টের দ্বারস্থ অভিনেতা
হাইকোর্টে ইমরান খান, ভারত কি ছাড়তেই হচ্ছে অভিনেতাকে?
খাইবার পাখতুনখোয়ায় ইমরান সমর্থকদের ওপর ব্যাপক দমন-পীড়ন
বিক্ষোভে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান, পুলিশের গাড়িতে বসে কী বললেন?
পাকিস্তানে পেছানো হলো ইমরান খানের সমর্থনে বিক্ষোভ

ভারত ছাড়তে হচ্ছে না ইমরান খানকে

বিনোদন ডেস্ক
১৪:১৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:১৮, ২৮ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:১৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:১৮, ২৮ অক্টোবর ২০২৬
পুলিশের হাতে আটক বলিউড অভিনেতা ইমরান খান। ছবি : এক্স থেকে নেওয়া

আপাতত ভারত ছাড়তে হচ্ছে না বলিউড অভিনেতা ইমরান খানকে। তাঁর বিরুদ্ধে জারি করা ভারত ছাড়ার নির্দেশের কার্যকারিতা স্থগিত করেছেন বোম্বে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত অভিনেতার বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে না বলে আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানি।

গত ২৭ অক্টোবর বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। ইমরানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ভেঙ্কটেশ ধোন্দ দ্রুত শুনানির আবেদন জানান। কারণ, বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তরের (এফআরআরও) নির্দেশ অনুযায়ী, ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে হতো অভিনেতাকে।

শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং সময় চান। তিনি আদালতকে আশ্বস্ত করেন, পরবর্তী শুনানির আগে ইমরানের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে না। এরপর আদালত ভারত ছাড়ার নির্দেশটির কার্যকারিতা স্থগিত করে মামলার শুনানি ২ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন।

মার্কিন নাগরিক ইমরান খানের কাছে ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। গত ১৫ অক্টোবর তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেয় মুম্বাইয়ের এফআরআরও। অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।

এর আগে ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে পুলিশ ইমরানকে আটক করে। তাঁর সঙ্গে ছিলেন সঙ্গী লেখা ওয়াশিংটন, মা নুজহাত, চাচাতো বোন জয়ন মেরি খানসহ আরও কয়েকজন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ করতে গিয়ে আটক হন তাঁরা।

পরে বিজেপি নেতা কিরীট সোমাইয়া ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁর অভিযোগ, বিদেশি নাগরিক হয়েও ইমরান রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে এফআরআরও ভারত ছাড়ার নির্দেশ জারি করে।

গত ১৭ অক্টোবর ওই নির্দেশ চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে আবেদন করেন ইমরান। তাঁর দাবি, ২০২৫ সালের অভিবাসন ও বিদেশি নাগরিক আইন কিংবা নাগরিকত্ব আইন লঙ্ঘন করেননি তিনি। কোন আইনি বিধান ভঙ্গের অভিযোগে তাঁকে ভারত ছাড়তে বলা হয়েছে, নির্দেশে তা-ও স্পষ্ট করা হয়নি।

আবেদনে ইমরান আরও অভিযোগ করেন, তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগও মেলেনি। তাঁর দাবি, যথাযথ তদন্ত ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে নির্দেশটি জারি করা হয়েছে।

ইমরানের বক্তব্য, দুই বছর বয়স থেকে ভারতে বসবাস করছেন তিনি। পরিবার, শিক্ষা ও পেশাগত জীবনের সঙ্গে দেশটির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ভারত ছাড়ার নির্দেশ তাঁর মৌলিক অধিকারও ক্ষুণ্ন করছে বলে আবেদনে উল্লেখ করেছেন অভিনেতা। আপাতত হাইকোর্টের স্থগিতাদেশে স্বস্তি পেলেও মামলার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাঁকে।

ইমরান খান
১৫ সেপ্টেম্বর ২০২৬
ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়ক
২৯ আগস্ট ২০২৬
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সোচ্চার অস্ট্রেলিয়ার অধিনায়ক
১৯ আগস্ট ২০২৬
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের
১৪ ফেব্রুয়ারি ২০২৬
ঠিকমতো চোখে দেখতে পারছেন না ইমরান খান
২০ ডিসেম্বর ২০২৫
ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
১৭ ডিসেম্বর ২০২৫
ইমরান খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান যাচ্ছেন দুই ছেলে
০৩ ডিসেম্বর ২০২৫
কারাবন্দি ইমরান খান ‘পুরোপুরি সুস্থ’ : বোন উজমা খান
২৭ নভেম্বর ২০২৫
ইমরান খানকে নিয়ে গুজব, কারাগারে সাক্ষাৎ চায় পরিবার
২১ আগস্ট ২০২৫
৮ মামলায় ইমরান খানের জামিন
২৭ মে ২০২৫
ইমরান খান আজীবন কারাগারে থাকলেও আত্মসমর্পণ করবেন না : বোন আলেমা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিমার উপন্যাস নিয়ে হলিউডে টিভি সিরিজ
  2. ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
  3. এ সপ্তাহে ওটিটিতে নতুন যা দেখবেন
  4. জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী
  5. সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  6. শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x