মিস ইউনিভার্স ফ্যান ভোটে শীর্ষ দুইয়ে সামিরা খান মাহি

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা 'মিস ইউনিভার্স ২০২৬' এর চূড়ান্ত লড়াই শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরই মধ্যে বাংলাদেশের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছেন দেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বিশ্বজুড়ে দর্শকদের ভালোবাসা ও সমর্থনে প্রতিযোগিতার 'ফ্যান ভোট' এ বর্তমানে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। চূড়ান্ত পর্বের আগে দেশের এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত মাহি এখন শীর্ষস্থান দখলের লক্ষ্যে সবার কাছে ভোট...