গ্ল্যামারাস লুকে ধরা দিলেন সুনেরাহ

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও দক্ষ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বরাবরই তার ভিন্নধর্মী স্টাইল ও অভিনয়ের জন্য আলোচনায় থাকেন।সম্প্রতি আধুনিক শাড়ি ও ছিমছাম গ্ল্যামারাস লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ছবি প্রকাশ করে অনুরাগীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে নিজের এই সময়টাকে ‘সেলফ লাভ এরা’ বা আত্মপ্রেমের সময় হিসেবে অভিহিত করেছেন তিনি, যা তার আত্মবিশ্বাসী ও ইতিবাচক ব্যক্তিত্বের পরিচায়ক।...