Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
হিমু আক্তার
১৩:১০, ১৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:২১, ১৬ অক্টোবর ২০২১
হিমু আক্তার
১৩:১০, ১৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:২১, ১৬ অক্টোবর ২০২১
আরও খবর
নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সুপার এইটে পাকিস্তান
টানা চার জয়ে সুপার এইটে ভারতের মুখোমুখি দ. আফ্রিকা
কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড
ইতালির বিপক্ষে ঘাম ঝরানো জয়ে সুপার এইটে ইংল্যান্ড
আফগানদের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টির বিশ্বজয়ী যারা

হিমু আক্তার
১৩:১০, ১৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:২১, ১৬ অক্টোবর ২০২১
হিমু আক্তার
১৩:১০, ১৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:২১, ১৬ অক্টোবর ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

২০০৭ সালে যাত্রা শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যাত্রা শুরুর প্রথম বছরই হইচই ফেলে দেয় ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটটি। ভক্তদের চাহিদা আর আর্থিক সাফল্যের কারণে দুই বছর পরপর অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটের এই মেগা ইভেন্ট। এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে। আগামীকাল রোববার থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের ছয় আসরের শিরোপা জিতেছে পাঁচটি দল। এর মধ্যে দুবার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাকি চ্যাম্পিয়ন দলগুলো হলো—ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারত। এক নজরে আগের ছয় বিশ্বকাপের ফাইনালের খুঁটিনাটি জেনে নিই।

১. ২০০৭ সালে প্রথম আসরে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া ওই আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে মাহেন্দ্র সিং ধোনির দল।

২. ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর বসে ইংল্যান্ডে। ওই আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

৩. পরের বছর অনুষ্ঠিত হয় তৃতীয় আসর। সেটি বসে ওয়েস্ট ইন্ডিজে। ওই আসরের ফাইনালে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড।

৪. ২০১২ সালে চতুর্থ আসর বসে শ্রীলঙ্কায়। ওই আসরের ফাইনালেও ওঠে লঙ্কানরা। কিন্তু জিততে পারেনি। ঘরের মাঠে হেরে যায় তারা। জয় নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।

৫. ২০১৪ সালে পঞ্চম আসর হয় বাংলাদেশে। সেই আসরে অবশ্য শিরোপা হাতছাড়া করেনি লঙ্কানরা। আগের দুবার রানার্সআপ হওয়া শ্রীলঙ্কা ২০১৪ আসরে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়।

৬. সবশেষ আসর অনুষ্ঠিত হয় ২০১৬ সালে। সেবার স্বাগতিক ছিল ভারত। ওই আসরেও সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ষষ্ঠ আসরের ফাইনালে ইংল্যান্ডকে চার উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এবার সপ্তম আসরে বসছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। যদিও এবারের মূল আয়োজক হলো ভারত। কিন্তু করোনা পরিস্থিতিতে মরুর দেশেই হবে ক্রিকেট উৎসব। নতুন আসরে নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নিতে মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

এবারের বিশ্বকাপে প্রাথমিক পর্বের দুই গ্রুপে অংশ নেবে আটটি দল। দলগুলো হলো—বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডে ভালো করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হবে বাংলাদেশসহ এই আট দলকে।

অন্যদিকে, সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে যোগ দেবে প্রাথমিক পর্বের সেরা চার দল।

আগামীকাল থেকে ওমান পর্ব দিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

দ্বিতীয় রাউন্ড গড়াবে ২৩ অক্টোবর থেকে। ওই দিন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লড়াই দিয়ে শুরু হবে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। একই দিনে মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ
১৬ ফেব্রুয়ারি ২০২৬
ইতালির বিপক্ষে ঘাম ঝরানো জয়ে সুপার এইটে ইংল্যান্ড
১৬ ফেব্রুয়ারি ২০২৬
আফগানদের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
১৬ ফেব্রুয়ারি ২০২৬
বাবর-আফ্রিদি-শাদাবদের কঠোর সমালোচনায় ইউসুফ
১৬ ফেব্রুয়ারি ২০২৬
যে পরিকল্পনায় পাকিস্তানকে হারাল ভারত
১৫ ফেব্রুয়ারি ২০২৬
কেমন হলো ভারত-পাকিস্তানের ৬ হাজার কোটি টাকার ম্যাচ?
১৫ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ভারত
১৫ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানকে চেপে ধরেছে ভারত
১৫ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানকে বড় লক্ষ্য দিল ভারত
১৫ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের হতাশা বাড়িয়ে বড় রানের দিকে ছুটছে ভারত
১৫ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে ফিল্ডিং করবে পাকিস্তান, যেমন হলো একাদশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বিসিবি সভাপতি
  2. গোলবারের অতন্দ্র প্রহরী থেকে ক্রীড়াঙ্গনের অভিভাবক আমিনুল
  3. রমজানে ইংলিশ ফুটবলে থাকবে ইফতারের বিরতি
  4. কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড
  5. মন্ত্রিপরিষদে ডাক পেলেন আমিনুল হক
  6. জিরোনার কাছে হেরে রিয়ালকে ছোঁয়া হলো না বার্সার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x