Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২০, ১৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩৬, ১৪ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২০, ১৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩৬, ১৪ জানুয়ারি ২০২১
আরও খবর
ইরানে হামলায় ট্রাম্পকে মার্কিন সিনেটের সমর্থন
ইরানের ‘শাহেদ ড্রোন’ হামলা ঠেকাতে কেন ব্যর্থ হতে পারে যুক্তরাষ্ট্র
ইরানকে না থামালে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি হতো : ট্রাম্প
চার দিনে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র
বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাজ্য ও ফ্রান্স
ট্রাম্পের অভিশংসন

কেউ আইনের ঊর্ধ্বে নয় : ন্যান্সি পেলোসি

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২০, ১৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩৬, ১৪ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২০, ১৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩৬, ১৪ জানুয়ারি ২০২১
হাউস স্পিকার ন্যান্সি পেলোসি স্থানীয় সময় বুধবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের কথা জানান। ছবি : সংগৃহীত

দ্বিতীয়বারের মতো মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি স্থানীয় সময় বুধবার ট্রাম্পের অভিশংসনের কথা জানিয়ে বলেছেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।’ বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বেপরোয়া রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৩ মাসের মধ্যে দ্বিতীয় দফা অভিশংসিত হওয়ার পর ন্যান্সি পেলোসি এ বিষয়ে কথা বলেন।

এক অনুষ্ঠানে কংগ্রেসের শীর্ষ ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি বলেন, ‘দ্বি-দলীয় এই হাউসে আজ দেখা গেছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন।’ ওই অনুষ্ঠানে ন্যান্সি অভিশংসনপত্রে স্বাক্ষর করেন।

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে নজিরবিহীন হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের মদদ ছিল অভিযোগ করে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে গত সোমবার অভিশংসন প্রস্তাব আনেন ডেমোক্র্যাটরা। এই অভিশংসনের পক্ষ নেন একাধিক রিপাবলিকান সদস্যও।

হাউস স্পিকার ন্যান্সি পেলোসি আরো বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট আমাদের দেশের বিরুদ্ধে (ক্যাপিটলে) এই সহিংসতাকে, এই সশস্ত্র হামলাকে উসকে দিয়েছিলেন। তাঁর অবশ্যই চলে যাওয়া উচিত। তিনি পরিষ্কারভাবে এবং বর্তমান সময়ে আমাদের রাষ্ট্রের জন্য বিপজ্জনক, যে রাষ্ট্রকে আমরা ভালোবাসি।’

মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল অভিমুখে মিছিলসহ যেতে ট্রাম্প তাঁর সমর্থকদের আহ্বান জানানোর পর বিদ্রোহমূলক কর্মকাণ্ডে মদদ দেওয়ায় ৭৪ বছর বয়সী ট্রাম্প অভিশংসিত হন।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবার কোনো প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন। মার্কিন কংগ্রেস ভবনে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে অভিশংসিত হয়েছেন ট্রাম্প।

ডেমোক্র্যাট অধ্যুষিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসে স্থানীয় সময় বুধবার ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ২৩২টি ভোট পড়ে। অন্যদিকে, বিপক্ষে পড়ে ১৯৭টি ভোট। এর মধ্যে ১০ জন রিপাবলিকান ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দেন।

এর আগে ২০১৯ সালে ট্রাম্পকে অপসারণে নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাব পাস হয়। তবে উচ্চকক্ষ সিনেটের রায়ে তা বানচাল হয়ে যায়। মার্কিন সংবিধান অনুযায়ী, হাউস সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেলে প্রেসিডেন্ট অভিশংসিত হবেন। কিন্তু, প্রেসিডেন্টকে হোয়াইট হাউস ছাড়া করতে সিনেটের দুই-তৃতীয়াংশের সদস্যের সমর্থন প্রয়োজন হয়।

এদিকে, ট্রাম্প এখন সিনেটে দোষী সাব্যস্ত হবেন কি না, সেটিই দেখার বিষয়। ট্রাম্পের অভিশংসনের পক্ষে খোলাখুলি অবস্থান না নিলেও তাঁর পদত্যাগ কিংবা অপসারণকে সমর্থন করছেন বেশ কয়েকজন সিনেটর। তবে, সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে ডেমোক্রেটিক পার্টিকে ১৭ জন রিপাবলিকান সিনেটরের ভোট পেতে হবে।

গত ৬ জানুয়ারি জো বাইডেনের বিজয় কংগ্রেসে অনুমোদনের দিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্প সমর্থকেরা। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজনের মৃত্যু হয়। সেদিন ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। 

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

০৪ মার্চ ২০২৬
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
০৪ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকট মোকাবিলায় ট্রাম্পের বড় ঘোষণা
০২ মার্চ ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধ কতদিন চলতে পারে জানালেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তুরস্কের উদ্দেশে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল ন্যাটো
  2. খামেনির দাফন নিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করল ইরান
  3. ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ অন্তত ১০১
  4. জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত
  5. ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় যা বললো স্পেন
  6. ইরানের সঙ্গে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারে ইসরায়েল?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x