একাধিক বিস্ফোরণে কাঁপল সিরিয়ার রাজধানী দামেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) শহরের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে রাজধানীর আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। হতাহতেরও কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর আল জাজিরার। আল জাজিরার দামেস্ক প্রতিনিধি...