Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ০৪ মার্চ ২০২৪
আপডেট: ০৯:১৫, ০৪ মার্চ ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ০৪ মার্চ ২০২৪
আপডেট: ০৯:১৫, ০৪ মার্চ ২০২৪
আরও খবর
হামাসের নতুন প্রধান কে এই খলিল আল-হাইয়া?
যুদ্ধবিরতির সুযোগে ৬০০ কোটি ডলারের তেল রপ্তানি ইরানের
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪
গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর নেই, তবে আলোচনা চলবে : ট্রাম্প

গাজায় বেড়েছে যুদ্ধের তীব্রতা, লড়াই থামাতে কায়রোতে আলোচনা

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ০৪ মার্চ ২০২৪
আপডেট: ০৯:১৫, ০৪ মার্চ ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ০৪ মার্চ ২০২৪
আপডেট: ০৯:১৫, ০৪ মার্চ ২০২৪
গাজার মধ্যাঞ্চলে দেইর আল-বালাহ এলাকায় ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে আছে ফিলিস্তিনি শিশুরা। ছবি : এএফপি

মারাত্মক খাদ্য সঙ্কটে জর্জরিত ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ও হামাসের যোদ্ধাদের মধ্যে গতকাল রোববার (৩ মার্চ) যুদ্ধের তীব্রতা আরও বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে দুপক্ষকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারীদের উদ্যোগে আলোচনা চলছে। খবর এএফপির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাহায্যপণ্যবাহী একটি ট্রাক। এ ঘটনায় মারা গেছে বেশ কয়েকজন। তবে ইসরায়েল বলেছে ওই ট্রাকটিতে সাহায্যপণ্য ছিল না।

এদিকে, গাজার ক্ষুধাপীড়িত মানুষের জন্য সাহায্যপণ্য সরবরাহে এবং হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময়ের লক্ষ্য নিয়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতিরর প্রস্তাবকে সামনে রেখে যুক্তরাষ্ট্র, কাতার ও হামাসের প্রতিনিধিরা কায়রোতে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

তবে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করে নিতে হামাসের দাবির মুখে আলোচনা কিছুটা আটকে আছে। যুদ্ধ থামানোর এত উদ্যোগের পরও গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ ও শহর জুড়ে অভিযান থেমে যায়নি। গতকাল রোববারও গাজার রাফাহ ও খান ইউনুসে চলে ইসরায়েলি বাহিনীর অবিরাম বিমান হামলা।

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৯০ জন ফিলিস্তিনি মারা গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে এর ফলে সেখানে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩০ হাজার ৪১০ জনে।

ইসরায়েলি বাহিনীর সর্বশেষ এই নৃসংশতার শিকার জমজ শিশু নাঈম ও উইসামকে কবর দেওয়া হয়েছে তার মা রানিয়ার করুণ বিলাপের মধ্য দিয়ে। শিশুদের এক আত্মীয় জানান, ইসরায়েলি বাহিনী যখন তাদের বাড়িতে বোমাবর্ষণ করে তখন সেখানে শুধুমাত্র বেসামরিক লোকজনই ছিল। হামলায় এক পরিবারের ঘুমন্ত ১৪ সদস্য মারা যায়।   

এদিকে, মুসলিমদের পবিত্র মাস রমজান শুরুর আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা।

হামাসের কর্মকর্তারা জানিয়েছেন যদি যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মত হয় তবে তা কার্যকর করতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে। লেবানন ভিত্তিক হামাসের একজন নেতা কাতারের আল-আরাবি টেলিভিশনকে জানিয়েছেন, হামাস সাময়িক যুদ্ধবিরতির চাইতে স্থায়ী যুদ্ধবিরতির ওপর বেশি জোর দিচ্ছে।

তবে হামাসের অন্যতম দাবি গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়টিতে অসন্তোষ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি চান হামাসকে ধ্বংস করতে ও সব পণবিন্দিকে মুক্ত করতে।

এছাড়া হামাস যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় প্রতিদিন ৪০০ থেকে ৫০০টি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়েও দাবি জানিয়ে আসছে। এসব ট্রাকে থাকবে খাদ্য, ওষুধ ও জ্বালানি তেল।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা ফিলিস্তিন যুদ্ধবিরতি
০২ মার্চ ২০২৬
হিজবুল্লাহর রকেট হামলার পর লেবাননে ইসরায়েলের বিমান হামলা
০১ মার্চ ২০২৬
কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?
০১ মার্চ ২০২৬
খামেনির উপদেষ্টা ও আইআরজিসি প্রধান নিহত
০১ মার্চ ২০২৬
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়া হবে : ইরানের প্রেসিডেন্ট
০১ মার্চ ২০২৬
ইরানের প্রতিশোধের লক্ষ্যবস্তু আরব রাষ্ট্রগুলোর মার্কিন ঘাঁটি
০১ মার্চ ২০২৬
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১, আহত বহু
১৬ ফেব্রুয়ারি ২০২৬
গাজা পুনর্গঠনে ট্রাম্পের অর্থ সহায়তার প্রতিশ্রুতির পর ইসরায়েলি হামলায় নিহত ১১
০৫ ফেব্রুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়া সফরে ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবি, যা জানাল সরকার
২৪ নভেম্বর ২০২৫
একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করল ইসরায়েল
০৪ নভেম্বর ২০২৫
ফিলিস্তিনি বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলি সামরিক আইনজীবী গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুয়েত-বাহরাইনে সিরিজ হামলা ইরানের, মার্কিন আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবি
  2. দক্ষিণ লেবাননে পরীক্ষামূলকভাবে তিন গ্রামের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী
  3. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
  4. কানাডার পণ্যে ৫০ শতাংশ নতুন শুল্ক আরোপ ট্রাম্পের
  5. হরমুজ প্রণালিতে বিস্ফোরণ, দুই তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন
  6. ইরানে দ্বিতীয় দফার বিমান হামলা শেষ করার দাবি যুক্তরাষ্ট্রের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x