Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৭ মে ২০২৫
আপডেট: ১৪:৫৫, ০৭ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৭ মে ২০২৫
আপডেট: ১৪:৫৫, ০৭ মে ২০২৫
আরও খবর
গাজীপুরে সড়কে ঝরল পোশাক শ্রমিকের প্রাণ
মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলা, ব্যবসায়ী নিহত
সিরাজগঞ্জে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২
ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের হাতে, গ্রেপ্তার সাবেক ল্যান্স নায়েক
দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশের পদত্যাগ দাবি

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস, নিহত ৩

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৭ মে ২০২৫
আপডেট: ১৪:৫৫, ০৭ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ০৭ মে ২০২৫
আপডেট: ১৪:৫৫, ০৭ মে ২০২৫

পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। তারা পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) যুদ্ধবিমান, একটি ড্রোন ও একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে। খবর জিও নিউজ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় বিমানের সঙ্গে সংঘর্ষের পরেও পাকিস্তান বিমান বাহিনীর সব জেট সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

রয়টার্সের কাছে একজন সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন, ধ্বংস হওয়া ভারতীয় বিমান বাহিনীর জেটগুলোর মধ্যে তিনটি ফ্রান্স-নির্মিত রাফায়েল, একটি এসইউ৩০এমকেআই ও একটি মিগ-২৯ ফুলক্রাম রয়েছে।

এ ছাড়াও, পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার (এলওসি) ধুন্দিয়াল সেক্টরে শত্রুদের একটি পোস্ট সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তান সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি বিনিময় অব্যাহত রয়েছে।

এদিকে, জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের গুলিবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। খবর এনডিটিভির।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার সমুচিত জবাব দেওয়া হয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমন’ আখ্যায়িত করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। তিনি দ্রুত পরিস্থিতি শান্ত হওয়ার আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানে একটি সামরিক অভিযান শুরু করেছে। এ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি স্থানে হামলার খবর পাওয়া গেছে।

পাকিস্তান অভিযোগ করেছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৫ জনেরও বেশি আহত হয়েছেন। এই পদক্ষেপকে ইসলামাবাদ ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হিসেবে অভিহিত করে এর কঠোর এবং উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

ক্ষেপণাস্ত্র হামলার পরই ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছে, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে একটি মারাত্মক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের পর থেকেই পরমাণু শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। ভারত ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ বরাবরই তাদের কোনো প্রকার সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে। এই প্রেক্ষাপটে ভারতের এই সামরিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পাকিস্তান হামলা ভারত নিহত
১৯ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে ‘এক পদের’ বেশি খাবার না রাখার নির্দেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
১৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত
১৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী
০৯ সেপ্টেম্বর ২০২৬
৭ হাজার মিটার উঁচু থেকে পর্বতারোহী চিকিৎসক আসমার মরদেহ উদ্ধার
০২ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান নতুন সংঘাত নিয়ে উদ্বেগ পাকিস্তানের
২৬ আগস্ট ২০২৬
পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু
২১ আগস্ট ২০২৬
হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান
০৮ আগস্ট ২০২৬
পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস
০৬ আগস্ট ২০২৬
সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সহিংস রূপ নিল জার্মানির জেন-জি বিক্ষোভ, সন্ধ্যার পরে শুরু সহিংসতা
  2. ট্রাম্পের বাড়ির কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯
  3. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে সন্দেহ : ইরান
  4. এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি
  5. ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের হাতে, গ্রেপ্তার সাবেক ল্যান্স নায়েক
  6. ভোট চুরির জন্য সিইসি জ্ঞানেশকে জেলে যেতে হবে : রাহুল গান্ধী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x