Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ২০ মে ২০২৫
আপডেট: ১৯:২৬, ২০ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ২০ মে ২০২৫
আপডেট: ১৯:২৬, ২০ মে ২০২৫
আরও খবর
এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
হাদি হত্যা : জাতিসংঘকে তদন্তের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত
জাতিসংঘে জনবান্ধব নীতিমালা ও ন্যায্য অর্থায়নের আহ্বান ঢাকার

খাবার না পেলে ৪৮ ঘণ্টায় গাজায় মারা যাবে ১৪ হাজার শিশু : জাতিসংঘ

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ২০ মে ২০২৫
আপডেট: ১৯:২৬, ২০ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ২০ মে ২০২৫
আপডেট: ১৯:২৬, ২০ মে ২০২৫
ইসরায়েলি অবরোধে গাজায় মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। ছবি : এএফপি

অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা পৌঁছাতে না পারলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ হাজার শিশুর জীবনহানি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। আজ মঙ্গলবার (২০ মে) জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ প্রোগ্রামে এ আশঙ্কার কথা জানান।

ফ্লেচার বলেন, ‘আমরা নিশ্চিতভাবে জানি, শিশুদের জরুরি জীবন রক্ষাকারী খাবার প্রয়োজন। কারণ তাদের মায়েরা নিজেরাই পর্যাপ্ত পুষ্টি পাচ্ছেন না। আর যদি তারা প্রয়োজনীয় পুষ্টি না পায়, তবে তারা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।’

এই বিপুল শিশু মৃত্যুর আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে টম ফ্লেচার বলেন, ‘আমাদের শক্তিশালী দল মাঠে কাজ করছে এবং দুর্ভাগ্যবশত তাদের অনেকেই নিহত হয়েছেন। তবে এখনও অনেক কর্মী মাঠে রয়েছেন, তারা মেডিকেল সেন্টার, স্কুলগুলোতে আছেন। তারা চাহিদা নিরূপণের চেষ্টা করছেন।’

গাজার বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে টম ফ্লেচার বলেন, ‘এই ১৪ হাজার শিশুর মধ্যে যত বেশি সম্ভব, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা বাঁচাতে চাই। আমাদের গাজা উপত্যকাকে মানবিক সহায়তা দিয়ে ভাসিয়ে দিতে হবে।’

টম ফ্লেচার আরও বলেন, ‘কিন্তু এটাই (মানবিক সহায়তা প্রদান) আমাদের কাজ, আমরা চালিয়ে যাব। এটা হতাশাজনক হবে, আমরা বাধাগ্রস্ত হব এবং বিশাল ঝুঁকি নেব। কিন্তু আমি এই শিশুর খাবার পৌঁছে দেওয়ার চেয়ে ভালো কোনো উপায় দেখছি না।’

এই উদ্বেগজনক সতর্কবার্তা এমন এক সময় এলো যখন গাজায় মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। অবরুদ্ধ এই ভূখণ্ডে খাদ্য, পানীয়, চিকিৎসা সামগ্রী ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে, যা শিশুদের জন্য সবচেয়ে মারাত্মক পরিণতি নিয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের ওপর গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে, তবে এখন পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনকই রয়ে গেছে।

দীর্ঘ তিন মাস পর গতকাল সোমবার মাত্র পাঁচ ট্রাক খাদ্য সরবরাহের অনুমতি দিয়েছিল ইসরায়েল। আজ আরও ১০০ ট্রাক খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী প্রবেশের আশা জাতিসংঘের।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজার পরিবারগুলো প্রয়োজনীয় খাবার না থাকায় পশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ ও বালি মিশ্রিত আটা খেতে শুরু করেছে। অন্যদিকে শিশুরা ক্ষুধাজনিত অসুস্থতা, যেমন ডায়রিয়া ও পুষ্টিহীনতায় ভুগছে।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা উপত্যকা জাতিসংঘ খাবার
১৫ অক্টোবর ২০২৫
চোখ বাঁধা-হাতকড়া পরানো ফিলিস্তিনিদের মরদেহ হস্তান্তর ইসরায়েলের
১৫ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় বাড়ছে নিহতের সংখ্যা
১৫ অক্টোবর ২০২৫
গাজায় মানবিক সহায়তা প্রবেশে নতুন বিধিনিষেধ ইসরায়েলের
১৫ অক্টোবর ২০২৫
আরও চার জিম্মির মরদেহ ফেরত দিল হামাস
১৫ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি লঙ্ঘন : বাড়ি ফেরা ৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
১৪ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
১৪ অক্টোবর ২০২৫
গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরবর্তী ধাপ কী হবে?
১৩ অক্টোবর ২০২৫
অবশিষ্ট সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
১৩ অক্টোবর ২০২৫
রেড ক্রসের কাছে ৭ ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করল হামাস
১৩ অক্টোবর ২০২৫
সব জীবিত জিম্মিকে ফিরিয়ে দেওয়া হবে, আশা ইসরায়েলের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড
  2. জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী তাকাইচির দলের বড় জয়
  3. ইরানে সরকারবিরোধী সহিংসতায় সংস্কারপন্থি চার নেতা গ্রেপ্তার
  4. থাইল্যান্ডের নির্বাচনে রক্ষণশীল দলের জয়
  5. নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে ছয় বছরের কারাদণ্ড দিল ইরান
  6. জাপানের নির্বাচনে বড় জয়ের পথে তাকাইচি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x