Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ২৪ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৩৯, ২৪ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ২৪ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৩৯, ২৪ আগস্ট ২০২৫
আরও খবর
১৫ জুলাই ২০২৪ : কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র ঢাবি
চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন জামায়াত আমির
জুন মাসে ৫৯০ দুর্ঘটনায় নিহত ৫১৩, আহত ১৩৩৬
এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০
থাইল্যান্ডে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩০

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৩ ফিলিস্তিনি 

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ২৪ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৩৯, ২৪ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ২৪ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৩৯, ২৪ আগস্ট ২০২৫
২৩ আগস্ট দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পরীক্ষা করছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ছবি: এএফপি

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজা নগরীর ভেতরে আরও অগ্রসর হচ্ছে, যেখানে প্রায় ১০ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছে তারা।

স্থানীয় চিকিৎসা সূত্রের বরাত দিয়ে শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

শনিবার পাওয়া ভিডিওচিত্রে দেখা গেছে, ইসরায়েলি ট্যাংক গাজা নগরীর সাবরা এলাকায় প্রবেশ করেছে। এটি ওই অঞ্চলে সেনাদের স্থল অভিযানের সম্প্রসারণের ইঙ্গিত বহন করে। সাবরা গাজা নগরীর অবরুদ্ধ জায়তুন এলাকার কাছাকাছি, যেটি গত এক সপ্তাহ ধরে ব্যাপক হামলার শিকার।

আল-আহলি হাসপাতালের এক সূত্র জানিয়েছে, সর্বশেষ সাবরায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে।

এদিন সকালে খান ইউনূসের উত্তর-পশ্চিমাঞ্চল আসদা এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ছয়জন শিশু।

মানবিক সহায়তা নিতে গিয়ে দিনভর আরও অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনূসের দক্ষিণ-পূর্বাঞ্চলে খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে একজনকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। নেতজারিম করিডরের কাছেও খাদ্যের সন্ধানে আসা এক বেসামরিক নাগরিক গুলিতে নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও আটজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে। এর মধ্যে ১১৪ জনই শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ বলেছেন, “ক্ষুধা নিঃশব্দে মানুষের দেহকে কুরে কুরে খাচ্ছে, শিশুদের জীবন থেকে বঞ্চিত করছে এবং প্রতিদিন তাঁবু ও হাসপাতালকে শোকে ভরিয়ে তুলছে।”

জাতিসংঘ শুক্রবার (২২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে—যা মধ্যপ্রাচ্যে এ ধরনের প্রথম ঘটনা। সংস্থাটি বলছে, প্রায় পাঁচ লাখ মানুষ “বিপর্যয়কর ক্ষুধা”র মুখোমুখি। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস একে “মানবসৃষ্ট দুর্যোগ” বলে আখ্যায়িত করেছেন।

বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা (আইপিসি) জানিয়েছে, গাজার প্রায় এক-চতুর্থাংশ জনগণ—৫ লাখ ১৪ হাজার মানুষ—বর্তমানে দুর্ভিক্ষে ভুগছেন। সেপ্টেম্বরের শেষ নাগাদ এ সংখ্যা বেড়ে ৬ লাখ ৪১ হাজারে পৌঁছাতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, তারা জাতিসংঘের ঘোষণাকে স্বাগত জানালেও এ ঘোষণাটি অনেক দেরিতে এসেছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “ক্ষুধার প্রকৌশল আসলে গণহত্যারই একটি অধ্যায়, যার মধ্যে স্বাস্থ্য খাত ও অন্যান্য খাতের ধ্বংসযজ্ঞ, গণহত্যা এবং প্রজন্ম নিশ্চিহ্ন করার নীতি অন্তর্ভুক্ত।”

ইসরায়েল ২৭ মে থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে একতরফা ত্রাণ সরবরাহ ব্যবস্থা (জিএইচএফ) চালু করেছে। কিন্তু জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো একে অবৈধ এবং মানবিক নীতির পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জিএইচএফ চালুর পর থেকে সহায়তা নিতে গিয়ে এখন পর্যন্ত ২ হাজার ৭৬ জন নিহত এবং ১৫ হাজার ৩০০ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা হামলা নিহত
৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
১৫ ফেব্রুয়ারি ২০২৬
ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১
০৮ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
০১ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
১৯ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা
১৭ জানুয়ারি ২০২৬
গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
১৬ জানুয়ারি ২০২৬
গাজার জন্য 'শান্তি বোর্ড' গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
১৫ জানুয়ারি ২০২৬
গাজা যুদ্ধ বন্ধ পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু : ট্রাম্পের দূত
১৪ জানুয়ারি ২০২৬
গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল আমিরাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
  2. অবৈধ প্রবাসীদের কঠোর সতর্কবার্তা দিল সৌদি আরব
  3. ভূমিকম্পে ভেনিজুয়েলার তেল উত্তোলনে ‘কোনো প্রভাব পড়েনি’ : ডেলসি
  4. মানবপাচারে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিচার শুরু
  5. থাইল্যান্ডে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩০
  6. মূল্যস্ফীতির উদ্বেগে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x