Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:৫৫, ১৪ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:৫৫, ১৪ জানুয়ারি ২০২৬
আরও খবর
সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে : ট্রাম্প
ইরান যুদ্ধ : আরও চারটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার হারালো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধক্ষেত্রে এআই : ‘প্রজেক্ট মেভেন’ সম্পর্কে ৫ তথ্য
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী হত্যা, পরিবারে শোক

‘পেন্টাগনের’ নাম বদলে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করলেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:৫৫, ১৪ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:৫৫, ১৪ জানুয়ারি ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপির ফাইল ছবি 

নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ বা যুদ্ধ মন্ত্রণালয় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে নির্বাহী আদেশে স্বাক্ষরের পর তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই নামটি আরও ‘উপযুক্ত’। খবর সিএনএনের। 

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। তাদের শক্তির কথা বিবেচনা করে এই নতুন নামটি নির্বাচন করা হয়েছে। 

নির্বাহী আদেশে ট্রাম্পের সই করার পরপরই এর বাস্তবায়ন শুরু হয়ে যায়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অফিসের বাইরে সাইনবোর্ড বদলে ফেলা হয়েছে। একইসঙ্গে, ডিপার্টমেন্টের পুরোনো ওয়েবসাইটের নাম ‘ডিফেন্স ডট গব’ থেকে ‘ওয়ার ডট গব’ করা হচ্ছে। দাপ্তরিক সংক্ষিপ্ত রূপ ডিওডি-এর বদলে ডিওডব্লিউ ব্যবহার করা হচ্ছে।

হেগসেথ বলেন, এই পরিবর্তন কেবল নতুন নামকরণ নয়, এটি সামরিক বাহিনীর আসল উদ্দেশ্যকে পুনর্গঠন করার একটি পদক্ষেপ। সশস্ত্র বাহিনী এখন শুধু ‘প্রতিরক্ষা’ নয়, বরং ‘আক্রমণাত্মক’ ভূমিকা নেবে। এই নাম পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘যোদ্ধা’ তৈরি করবে, শুধু দেশ ‘রক্ষাকারী’ নয়।

সপ্তদশ শতকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান সামরিক পুনর্গঠনের অংশ হিসেবে এই বিভাগের নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অফ ডিফেন্স’ বা প্রতিরক্ষা মন্ত্রণালয় করেন।

বর্তমানে ট্রাম্পের স্বাক্ষরিত এই নির্বাহী আদেশটি প্রথম ধাপ। কারণ, স্থায়ীভাবে এই নাম পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ মন্ত্রণালয় নির্বাহী আদেশ
০৩ এপ্রিল ২০২৬
ওষুধের ওপর ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক আরোপ
০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
০১ এপ্রিল ২০২৬
দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হতে পারে : ট্রাম্প
০১ এপ্রিল ২০২৬
ন্যাটোকে ‘কাগজের বাঘ’ আখ্যা দিয়ে জোট ছাড়ার হুমকি ট্রাম্পের
৩১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর কাছ থেকে আদায়ে আগ্রহী ট্রাম্প
২৯ মার্চ ২০২৬
ইরানে পানি সরবরাহ স্থাপনা ও বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
২৮ মার্চ ২০২৬
চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠকের আশা যুক্তরাষ্ট্রের
২৮ মার্চ ২০২৬
ইরান আর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ নয় : ট্রাম্প
২৪ মার্চ ২০২৬
‘যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বাড়ায় ট্রাম্প দায়ী’
২৩ মার্চ ২০২৬
নিউইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাইলট উদ্ধার অভিযানে আরেক যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র
  2. পাইলট উদ্ধার নিয়ে ধোঁয়াশা, ট্রাম্প দাবি করলেও নিশ্চিত করেনি ইরান
  3. ইরানে উদ্ধার হওয়া মার্কিন কর্মকর্তা আঘাত পেলেও শঙ্কামুক্ত, দাবি ট্রাম্পের
  4. দ্বিতীয় বিমানচালককে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তীব্র লড়াই
  5. ইরানের বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার, বিশ্ববিদ্যালয়-গবেষণা কেন্দ্র ধ্বংস
  6. হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ইরাকি জাহাজ, বাড়ছে ট্রানজিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x