Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১
এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
গাজায় সেনা পাঠাতে পাকিস্তানিদের সমর্থন, রয়েছে প্রশ্নও
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি

গাজা সিটিতে হতাহতের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫
গাজা সিটির আল-শিফা হাসপাতালে হতাহতরা চিকিৎসা নিচ্ছেন। ছবি: এএফপি

গাজা সিটির শেষ দিকের হাসপাতালগুলোর মধ্যে একটি আল-শিফা। চিকিৎসকরা হাসপাতালটিতে প্রতিদিন অগণিত আহত রোগীর চাপ সামলাতে গিয়ে চরম সংকটে পড়েছেন। নোংরা পরিবেশে অল্প কিংবা প্রায় বিনা অজ্ঞানেই অপারেশন করতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।

একজন অস্ট্রেলিয়ান স্বেচ্ছাসেবী চিকিৎসক বিবিসিকে বলেন, প্রতিদিনই এখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। আরেকজন চিকিৎসক জানান, এক গর্ভবতী নারীর দেহ থেকে অপারেশনের মাধ্যমে তার শিশুকে জীবিত উদ্ধার করতে হয়েছে। খবর বিবিসির।

ইসরায়েলি সেনারা এখন হাসপাতাল থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থান করছে। দক্ষিণ ও উত্তর-পশ্চিম দিক থেকে ট্যাংক নিয়ে শহরের কেন্দ্রে প্রবেশ করছে তারা। একইসঙ্গে অব্যাহত রয়েছে বিমান ও আর্টিলারি হামলা, ড্রোন আক্রমণ এবং বিস্ফোরকবাহী রিমোট নিয়ন্ত্রিত যান ব্যবহার। এতে প্রতিদিন হাজার হাজার মানুষ গৃহহারা হচ্ছেন।

গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র ছিল আল-শিফা হাসপাতাল। টানা প্রায় দুই বছরের যুদ্ধে ভবনগুলো গর্ত আর গুলির চিহ্নে জর্জরিত, অনেক ওয়ার্ড পুড়ে গেছে। তবুও চিকিৎসকরা সীমাহীন চাপে কাজ চালিয়ে যাচ্ছেন। অনেক বেডেই নেই গদি, ওষুধ সংকট প্রকট, আর রোগীর সংখ্যা অন্তহীন।

অস্ট্রেলিয়ান জরুরি বিশেষজ্ঞ ডা. নাদা আবু আলরুব বলেন, ‘আমরা মারাত্মকভাবে আহত রোগীদের প্রায় বিনা অজ্ঞানেই অস্ত্রোপচার করছি। ব্যথানাশকও নেই। অঙ্গ ঝুলছে, মস্তিষ্ক বের হয়ে গেছে, অঙ্গপ্রত্যঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন—এ এক দুঃস্বপ্ন।’

অন্য একজন চিকিৎসক জানান, একজন ছয় বছরের শিশু হাত-পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু মাত্র একজন অর্থোপেডিক সার্জন থাকায় জরুরি রোগীদের আগে সেবা দিতে হচ্ছে, ফলে ওই শিশুর অস্ত্রোপচার তিন দিন ধরে আটকে আছে।

হাসপাতালের বাইরে পরিস্থিতি আরও ভয়াবহ। রিমাল এলাকায় হামিদ মোড় পর্যন্ত ট্যাংক ঢুকে পড়েছে, যা আল-শিফা হাসপাতাল থেকে মাত্র ৫০০ মিটার দূরে। দক্ষিণ দিক থেকেও অগ্রসর হচ্ছে সেনারা।

জাতিসংঘ জানিয়েছে, গাজা সিটি থেকে অন্তত তিন লাখ ২০ হাজার মানুষ দক্ষিণে পালিয়েছে। তবে ইসরায়েল বলছে এই সংখ্যা ছয় লাখ ৪০ হাজার। দক্ষিণের আল-মাওয়াসি এলাকাকে ‘মানবিক করিডর’ ঘোষণা করা হলেও সেখানে ভিড়, খাদ্য ও চিকিৎসা সংকট প্রকট।

এদিকে, আল-কুদস হাসপাতালের অক্সিজেন স্টেশন ইসরায়েলি গুলিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিন দিনের বেশি টিকবে না বলে সতর্ক করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। আরও বেশ কয়েকটি হাসপাতাল, যেমন আল-রান্তিসি শিশু হাসপাতাল ও সেন্ট জন আই হাসপাতাল নিরাপত্তাজনিত কারণে বন্ধ হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৩৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা হতাহত চিকিৎসক
০১ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
১৯ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা
১৭ জানুয়ারি ২০২৬
গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
১৬ জানুয়ারি ২০২৬
গাজার জন্য 'শান্তি বোর্ড' গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
১৫ জানুয়ারি ২০২৬
গাজা যুদ্ধ বন্ধ পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু : ট্রাম্পের দূত
১৪ জানুয়ারি ২০২৬
গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল আমিরাত
১০ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হামাসের আহ্বান
০৮ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজা পুনর্নির্মাণে অর্থ দেবে না কাতার
০৮ ডিসেম্বর ২০২৫
গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে হামাস-ইসরায়েল মতানৈক্য
৩০ নভেম্বর ২০২৫
গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা, নিহত ৭০ হাজার ছাড়াল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্পের নামে হচ্ছে ফ্লোরিডা বিমানবন্দরের নাম
  2. হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে ‘প্রধান লক্ষ্যবস্তু’ : ইরান
  3. গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া, মরক্কোসহ ৫ দেশ
  4. যুক্তরাষ্ট্র-ইন্দোনেশিয়ার বাণিজ্য চুক্তি, শুল্ক নামল ১৯ শতাংশে
  5. সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুকে ছেড়ে দিয়েছে পুলিশ
  6. আট মাসে ৯২৪ জনকে হত্যা পাঞ্জাব পুলিশের, কী ঘটেছে সেখানে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x