Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৭, ৩১ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৭, ৩১ জানুয়ারি ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অগ্রগতি’, পরবর্তী বৈঠক অস্ট্রিয়ায়
যুদ্ধ এড়ানোর প্রচেষ্টায় ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা
ইরানকে সতর্কবার্তা দিয়ে ট্রাম্পের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ
ইরানে হামলার ঝুঁকি নিয়ে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা, প্রতিবেদনে ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার বিরুদ্ধে ‘কঠোর হুঁশিয়ারি’ ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায়সংগত’ আলোচনায় প্রস্তুত ইরান

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৭, ৩১ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৭, ৩১ জানুয়ারি ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : এএফপি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ক্রমশ বাড়তে থাকা উত্তজনার পরও তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায়সংগত ও সামঞ্জস্যপূর্ণ’ আলোচনার জন্য প্রস্তুত। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিতে অস্বীকার করেছেন। খবর কাতারের গণমাধ্যম আলজাজিরার।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্ক সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাংবাদিকদের বলেন, ‘আলোচনা করতে ইরানের কোনো সমস্যা নেই, তবে হুমকির ছায়াতলে বসে আলোচনা হতে পারে না।’ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি দ্ব্যর্থহীনভাবে জানান, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইরানের ক্ষেপণাস্ত্র— এগুলো কখনো কোনো আলোচনার বিষয়বস্তু হবে না।’

আরাঘচি আরও বলেন, ‘ইরানের জনগণের নিরাপত্তা অন্য কারো মাথাব্যথার বিষয় নয়। দেশকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন, আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ততটুকুই বজায় রাখব এবং বৃদ্ধি করব।’

সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানের কড়া পদক্ষেপ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রচেষ্টাকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানি নেতারা আলোচনায় রাজি না হলে প্রয়োজনে ‘সহিংসতা’ চালানো হবে।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানের দিকে আরও বড় কিছু জাহাজ পাঠাচ্ছে। তিনি বলেন, ‘আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। চুক্তি হলে ভালো, আর না হলে কী হয় তা দেখা যাবে।’

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিনিধি কিমবার্লি হ্যালকেট জানিয়েছেন যে, ট্রাম্প ইরানকে একটি সময়সীমা দেওয়ার কথা বললেও সেই ‘সময়সীমা’ সম্পর্কে কেবল ইরানই জানে। হ্যালকেট বলেন, ‘তিনি মূলত পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে পুরো বিশ্বকে অপেক্ষায় রেখেছেন।’

২০১৮ সালে ট্রাম্প একতরফাভাবে এর আগের পরমাণু চুক্তি থেকে সরে এসেছিলেন। বর্তমানে তিনি ইরানকে সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ বন্ধ করতে চাপ দিচ্ছেন। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ আনলেও ইরানি নেতারা তা বারবার অস্বীকার করেছেন।

এদিকে, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো আঞ্চলিক মিত্র দেশগুলো সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টেলিফোনে জানিয়েছেন, আঙ্কারা দুই পক্ষের মধ্যে ‘মধ্যস্থতাকারী’ হিসেবে ভূমিকা পালন করতে প্রস্তুত।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হওয়া উচিত এবং এটি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ প্রশস্ত করবে। তিনি উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসারও আহ্বান জানান।

ইরান যুক্তরাষ্ট্র
২৬ জানুয়ারি ২০২৬
ইরানে হামলার জন্য আকাশসীমা-ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইউএই
২৪ জানুয়ারি ২০২৬
ইরানে হামলার ‘সুযোগ খুঁজছে’ ইসরায়েল : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
২৪ জানুয়ারি ২০২৬
ইরানে ‘নজিরবিহীন’ দমন-পীড়ন, নজরদারি বাড়াতে জাতিসংঘের সিদ্ধান্ত
২২ জানুয়ারি ২০২৬
গণবিক্ষোভে ৩ হাজার ১১৭ জনের মৃত্যুর খবর জানাল ইরান
১৮ জানুয়ারি ২০২৬
ইন্টারনেট সেবা স্বাভাবিক করার কথা ভাবছে ইরান
১৮ জানুয়ারি ২০২৬
ইরানে বিক্ষোভে নিহত কমপক্ষে ৫ হাজার
১৭ জানুয়ারি ২০২৬
বিক্ষোভে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যোগসূত্র রয়েছে : খামেনি
১৭ জানুয়ারি ২০২৬
ইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি : এইচআরএএনএ
১৭ জানুয়ারি ২০২৬
ইন্টারনেট ব্ল্যাকআউটে থাকা ইরানে এখনো অনিশ্চয়তা
১৭ জানুয়ারি ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা চালানো কেন সহজ হবে না
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া
  2. পাকিস্তানে আফগানিস্তানের হামলা
  3. ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতে বন্যা-ভূমিধস, প্রাণহানি বেড়ে ৫৪
  4. মদিনার মসজিদে নববির শিক্ষক আবদুল্লাহ আর নেই
  5. যুদ্ধ এড়ানোর প্রচেষ্টায় ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা
  6. রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে আহত ২৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x