Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
স্যাটেলাইট চিত্রে গাজায় ইসরায়েলের সামরিক স্থাপনা সম্প্রসারণের প্রমাণ
দ্বিতীয় দফার বৈঠকে যোগ দেওয়ার খবর অস্বীকার করল ইরান
ইরানি হামলায় তেল আবিবে হাজারের বেশি বাড়ি বসবাসের অযোগ্য
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা নিহত, আহত ৯
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
২ ফেব্রুয়ারি দক্ষিণ লেবাননের আইন কানা গ্রামে একটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে ধোঁয়া উঠছে। ছবি: এএফপি

লেবানন-সিরিয়া সীমান্তে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সিরীয় নাগরিক খালেদ মোহাম্মদ আল-আহমাদ রয়েছেন।

হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা দাবি করেছে, লেবাননে অবস্থানরত প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে)-এর সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েল। খবর আল জাজিরার। 

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, লেবাননের মাজদাল আঞ্জার এলাকায় এই হামলা চালানো হয়। এ বিষয়ে পিআইজে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

পিআইজে একটি সশস্ত্র সংগঠন, যারা হামাসের সঙ্গে গাজায় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত।

২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর গত এক বছরে ইসরায়েল ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে। সংস্থাটির মানবাধিকার দপ্তরের তথ্যমতে, এসব হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে।

এ ছাড়া একই সময়ে ইসরায়েলি বাহিনী অন্তত ১১ জন লেবানিজ বেসামরিক নাগরিককে অপহরণ করেছে বলেও জানিয়েছে জাতিসংঘ।

বারবার হামলার ঘটনায় গত মাসে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে লেবানন। দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েলকে হামলা বন্ধ এবং লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।

লেবাননের অভিযোগ অনুযায়ী, শুধু ২০২৫ সালের শেষ তিন মাসেই ইসরায়েল অন্তত দুই হাজার ৩৬ বার দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। পাশাপাশি লেবাননের পাঁচটি সীমান্ত এলাকা এখনও দখল করে রেখেছে ইসরায়েল, যার ফলে সীমান্তবর্তী ধ্বংসপ্রাপ্ত গ্রাম পুনর্গঠন এবং বাস্তুচ্যুত হাজারো মানুষের ঘরে ফেরা বাধাগ্রস্ত হচ্ছে।

সিরিয়া সীমান্ত ইসরায়েল বিমান হামলা নিহত 
১৯ জুলাই ২০২৫
সিরিয়ায় সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৭১৮
১৮ জুলাই ২০২৫
সিরিয়ার সুইদায় ফের সংঘর্ষ, বেদুইন-দ্রুজদের মধ্যে উত্তেজনা চরমে
১৭ জুলাই ২০২৫
দামেস্কে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ
১৬ জুলাই ২০২৫
ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত এক, আহত ১৮
০৪ এপ্রিল ২০২৫
সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলায় নিহত ৯
১৪ মার্চ ২০২৫
অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
০৭ মার্চ ২০২৫
সিরিয়ায় ক্ষমতাচ্যুত আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৪৮
০১ ফেব্রুয়ারি ২০২৫
সিরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০
৩১ জানুয়ারি ২০২৫
সবাইকে নিয়ে সরকার গড়ার প্রতিশ্রুতি সিরিয়ার প্রেসিডেন্টের
২০ ডিসেম্বর ২০২৪
সিরিয়ার নবযুগ : ন্যায়বিচার, চাকরির প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘ইরান কখনোই হরমুজ প্রণালি হাতছাড়া করবে না’
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি আলোচনায় বাধাগুলো কী, জানাল ইরান
  3. ইরানের সঙ্গে সংলাপে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স
  4. দুই দেশই চুক্তিতে আগ্রহী, কিন্তু শেষটা কেমন হতে পারে!
  5. শান্তি আলোচনায় পাকিস্তানের পথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল : ট্রাম্প
  6. এটাই ইরানের জন্য ‘শেষ সুযোগ’ : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x