যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বন্ধের তাগিদ দিলেন পোপ লিও
ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান নতুন করে ধ্বংসযজ্ঞ ডেকে আনছে। একই সঙ্গে মানুষের জীবনকে বিপন্ন করছে। ফলে সংঘাত ভুলে অঞ্চলটিতে অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার আকুল আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। খবর আলজাজিরার।
আজ রোববার (২৬ জুলাই) ক্যাথলিক পোপ জানান, অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার কারণে ওই অঞ্চলে পানি ও বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম দুর্বিষহ করে তুলছে।
পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই সব পক্ষকে হামলা বন্ধ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে আলোচনা ও কূটনৈতিক পথ বেছে নেওয়ার জোর তাগিদ দিয়েছেন ধর্মগুরু।

এনটিভি অনলাইন ডেস্ক