Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০১:০০, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ০১:০৫, ২৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০১:০০, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ০১:০৫, ২৯ আগস্ট ২০২৬
আরও খবর
নিউইয়র্কে চার দিন ধরে নিখোঁজ শ্রমিক লীগ নেতা
অচলাবস্থার মধ্যেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার
যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরানোর কারণ জানালেন ট্রাম্প
পাকিস্তান সফরে জাতিসংঘ মহাসচিব, আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র সংকট
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : ব্যয় হতে পারে ১২ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ির উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

এনটিভি অনলাইন ডেস্ক
০১:০০, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ০১:০৫, ২৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০১:০০, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ০১:০৫, ২৯ আগস্ট ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) বা ইন্টার্নশিপ অনুমোদনের ক্ষেত্রে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ উদ্দেশ্যে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে একটি বিশেষ মেমো পাঠানো হয়েছে। মেমোতে উল্লিখিত নির্দেশাবলী ও প্রবিধান মেনে চলতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা সার্টিফিকেশন বাতিল হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ আগস্ট (২০২৬) মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির আওতাধীন ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) পরিচালিত ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ (এসইভিপি) থেকে এই মেমোটি জারি করা হয়। সেখানে বলা হয়, সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সিপিটি অনুমোদনের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। তবে বিদ্যমান নিয়ম অনুযায়ী, কেবল পাঠ্যক্রমের অপরিহার্য এবং বাধ্যতামূলক অংশ হিসেবেই এই সিপিটি বা চাকরির সুবিধা দেওয়ার স্পষ্ট বিধান রয়েছে।

মেমোতে বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশে বলা হয়, এসইভিপির নির্ধারিত প্রবিধান পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির জন্য প্রয়োজনীয় সরকারি সার্টিফিকেশন হারাতে পারে।

এই কড়া নির্দেশনা জারির পরই পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটির খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউসিএলএ) এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেসহ একাধিক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কাজের অনুমোদনের আবেদন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ইউসিএলএর এক মুখপাত্র জানান, সাম্প্রতিক সরকারি মেমো পর্যালোচনা এবং প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং অনুমোদন স্থগিত রেখেছে।

অন্যদিকে, বার্কলে-র আন্তর্জাতিক দপ্তর শিক্ষার্থীদের আগাম সতর্কতার সঙ্গে পরিকল্পনা করার অনুরোধ জানিয়েছে। দপ্তরটি উল্লেখ করেছে, অদূর ভবিষ্যতে নির্দিষ্ট কিছু কাজের জন্য অনুমোদন দেওয়া সীমিত করা হবে। তবে ডিগ্রির জন্য যা একদম বাধ্যতামূলক, সেরকম সিপিটি এবং ডক্টরাল ডিসারটেশন ও মাস্টার্স থিসিস রিসার্চ সংক্রান্ত সিপিটি অনুমোদন প্রক্রিয়া আগের মতোই স্বাভাবিকভাবে চালু রাখা হবে।

আইসিই-এর মূল অভিভাবক সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে, তাদের এই নিয়মাবলীতে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় ও নিয়োগকর্তাদের সতর্ক করে সংস্থাটি জোর দিয়ে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের অধীনে নীতিমালার এই উদার ব্যবস্থার অপব্যবহার আর কোনোভাবেই সহ্য করা হবে না।

ট্রাম্প যুক্তরাষ্ট্র ভিসা
২৯ জুন ২০২৬
দোহায় আগামীকাল ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক : ট্রাম্প
১৯ জুন ২০২৬
ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ
১১ জুন ২০২৬
‘মুদ্রাস্ফীতি ভালোবাসি’, ট্রাম্পের এই মন্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রে তোলপাড়
০৪ জুন ২০২৬
এবার ‘জেমস বন্ড’ সাজে হাজির হলেন ট্রাম্প!
১৯ মে ২০২৬
চীন ইরানে অস্ত্র পাঠাবে না : ট্রাম্প
১৯ মে ২০২৬
যুদ্ধ বন্ধে ইরানের নতুন ১৪ দফা পরিকল্পনা
১৯ মে ২০২৬
ইরান গ্রহণযোগ্য চুক্তিতে না এলে বড় হামলা হবে : ট্রাম্প
১৫ মে ২০২৬
শির ‘অবনতিশীল জাতি’ মন্তব্য আমাকে নয় বাইডেনের উদ্দেশে, দাবি ট্রাম্পের
২৪ এপ্রিল ২০২৬
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ল
১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের অবস্থান ‘অস্পষ্ট’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ফের আটক
  2. শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, সব হাইস্কুল বন্ধ ঘোষণা
  3. হুথিদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি, সৌদির দুই বিমানবন্দরে হামলা
  4. বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
  5. ভাঙারি কুড়িয়ে সংসার চালানো বৃদ্ধের অ্যাকাউন্টে মিলল ৭২ লাখ টাকা
  6. অচলাবস্থার মধ্যেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x