ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা
ইরান জুরে ফের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা চলছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার, কোনারাক, কুহেস্তাক, জাস্ক, সিরিক, লাভান দ্বীপ, আসালুয়েহসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাতে আল জাজিরা জানায়, এখনও হামলা অব্যাহত রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন মানুষ হামলায় আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় বলেছেন, আজ (মঙ্গলবার) পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টা (বাংলাদেশ সময় রাত ১০টা) থেকে মার্কিন বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা শুরু করেছে। সম্প্রতি আইআরজিসি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যে হামলা করেছে। সেই হামলার প্রতিক্রিয়া হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার কড়া জবাব দেওয়ার হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
উল্লেখ্য, গত সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদির দুটি তেলবাহী সুপারট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ট্যাংকার দুটিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। এর আগের দিন রোববার জর্ডানে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহিনী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল আইআরজিসি। তবে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকায় ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

এনটিভি অনলাইন ডেস্ক