Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আফ্রিকা
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মরক্কো থেকে ইউরোপে প্রবেশে ‘সেউতায়’ হাজারো মানুষের ভিড়, দুর্ঘটনায় নিহত ১৮
মরক্কোর কাসাব্লাঙ্কায় কী দেখবেন এবং কী করবেন
সুকান্তের ‘আঠার বছর বয়স’র তরুণ খেলোয়াড় আইয়ুব বোয়াদ্দি
ঢাবির টিএসসিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া, মরক্কোসহ ৫ দেশ

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা আল মানসুরি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয় মন্ত্রিসভা এ ঘোষণা দেয়।

রাবাত থেকে এএফপি জানায়, আল মানসুরির মধ্য-ডানপন্থী অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) নির্বাচনে ৩৯৫ সদস্যের প্রতিনিধি পরিষদে ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বেশি আসন লাভ করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে তারা ৩১টি আসন বেশি পেয়েছে। তবে এ নির্বাচন গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

রাজকীয় মন্ত্রিসভা জানিয়েছে, রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী আল মানসুরিকে ‘নতুন সরকার গঠনের’ দায়িত্ব দিয়েছেন। তিনি এর আগে আবাসনমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। নিয়োগের পরপরই টেলিভিশনে দেওয়া এক ভাষণে আল মানসুরি বলেন, ‘আমার নিয়োগ সত্যিই ঐতিহাসিক। আমাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীর জন্যই গর্বের বিষয়।’

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পিএএমকে অন্যান্য দলের সঙ্গে জোট সরকার গঠন করতে হবে। তবে বড় ধরনের নীতিগত বিষয়ে দেশটির রাজা এখনও ব্যাপক ক্ষমতা রাখেন।

নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘কাজ আজ থেকেই শুরু হচ্ছে। আমরা প্রথমে আমাদের দলের অভ্যন্তরে আলোচনা শুরু করব। এরপর সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব।’

২০০৮ সালে পিএএম প্রতিষ্ঠার বছরই আল মানসুরি দলটিতে যোগ দেন। দেশটির ইসলামপন্থী আন্দোলনের মোকাবিলায় ভারসাম্য সৃষ্টির উদ্দেশ্যে বর্তমান রাজকীয় উপদেষ্টা ফুয়াদ আলি আল হিম্মা দলটি প্রতিষ্ঠা করেছিলেন।

আল মানসুরি ২০০৯ সালে প্রথম নারী হিসেবে মারাকেশের মেয়র নির্বাচিত হন। ছয় বছর পর তিনি ওই পদ হারান এবং ২০২১ সালে আবারও মেয়র নির্বাচিত হন।

আল মানসুরির সরকারকে বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পাশাপাশি বিশেষ করে তরুণদের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলা দীর্ঘস্থায়ী সামাজিক বৈষম্যসহ বেশ কয়েকটি জরুরি সমস্যা মোকাবিলা করতে হবে।

সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে স্পেনের ছিটমহল সেউতায় কয়েক সপ্তাহ আগে হাজার হাজার প্রধানত তরুণ মরক্কোর অভিবাসী হঠাৎ প্রবেশের ঘটনার পর। ওই সংকট দেশটির তরুণদের আর্থসামাজিক হতাশার বিষয়টি সামনে নিয়ে আসে।

এর এক বছর আগে জেন-জি প্রজন্মের একটি প্রতিবাদ আন্দোলন রাস্তায় নেমে উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষার দাবি জানিয়েছিল।

আল মানসুরি বলেন, ‘আমরা পুরোপুরি সচেতন যে এই সময়টি গুরুত্বপূর্ণ হবে এবং মরক্কোর জনগণ, বিশেষ করে তরুণদের কাছ থেকে ব্যাপক প্রত্যাশা থাকবে। এ কারণেই আমরা এমন একটি কর্মসূচি গ্রহণ করব, যা নাগরিকদের উদ্বেগের বিষয়ে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান দেবে।’

পিএএম পাঁচ বছরের মেয়াদে গড়ে বার্ষিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, ২ শতাংশ মূল্যস্ফীতি এবং অন্তত ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে।

নির্বাচনে পিএএমের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল র‌্যালি অব ইন্ডিপেন্ডেন্টস (আরএনআই)। দলটি বিদায়ী জোট সরকারের নেতৃত্বে ছিল এবং ৬৬টি আসন পেয়েছে।

ডানপন্থী ইস্তিকলাল পার্টি ৬৫টি আসন নিয়ে তৃতীয় হয়েছে। আর ইসলামপন্থী বিরোধী দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) পেয়েছে ৫৪টি আসন।

২০২১ সালের নির্বাচনে মাত্র ১৩টি আসন পাওয়ার পর এবার পিজেডি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দলটি তাদের নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় করেছিল।

দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী আবদেলিলাহ বেনকিরানে এই ফলকে ‘বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। তবে তিনি পিএএমের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। পিএএম ‘জালিয়াতিতে কলঙ্কিত’ বলে দাবি করলেও এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

মরক্কো প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা আল মানসুরি

সংশ্লিষ্ট সংবাদ: মরক্কো

৩১ জুলাই ২০২৬
মরক্কো থেকে ইউরোপে প্রবেশে ‘সেউতায়’ হাজারো মানুষের ভিড়, দুর্ঘটনায় নিহত ১৮
০৬ জুলাই ২০২৬
মরক্কোর কাসাব্লাঙ্কায় কী দেখবেন এবং কী করবেন
০২ অক্টোবর ২০২৫
মরক্কোতে জেন-জি বিক্ষোভে নিহত দুই, গ্রেপ্তার চার শতাধিক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে কী ঘটেছিল?
  2. হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমেছে, কিন্তু ‘হারিয়ে যায়নি’
  3. হরমুজ প্রণালির ওপর প্রভাব হারাচ্ছে ইরান?
  4. নতুন করে ‘শক্তিশালী’ হতে পারে ইরানের মিত্ররা
  5. দুই পাইলটের মারামারি, ইসরায়েলগামী ফ্লাইটের সৌদি আরবে জরুরি অবতরণ
  6. ১ মাসে ৫ শতাংশের বেশি কমলো স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x